রংপুর    শুক্রবার, ০৫ জুন ২০২৬
জুফাস নিউজ
আপডেট : শুক্রবার, ০৫ জুন ২০২৬

তারাগঞ্জে রোড ডিভাইডারে ধাক্কা লেগে নাবিল পরিবহনের বাস উল্টে গেল: চালকের বেপরোয়া গতি

তারাগঞ্জে ঢাকাগামী বাস উল্টে যাত্রী আহত, দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ । ছবি: জুফাস নিউজ

নীলফামারীর ডোমার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘নাবিল পরিবহন’-এর একটি যাত্রীবাহী নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেছে। এতে বাসে থাকা অন্তত ১০ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত (৫ জুন, শুক্রবার) আনুমানিক ২টা ৩০ মিনিটে রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী বাজার এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানান, ঢাকাগামী বাসটি ইকরচালী বাজার এলাকা অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে থাকা রোড ডিভাইডারে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় বাসটি মহাসড়কের ওপরই উল্টে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই ভেতরে আটকা পড়ে চিৎকার করতে থাকেন।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া বেশ কয়েকজন যাত্রী অভিযোগ করে বলেন, নীলফামারী থেকে বাসটির ছাড়ার নির্ধারিত সময় ছিল রাত সাড়ে ১১টায়। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পর রাত ২টার দিকে বাসটি ডোমার থেকে যাত্রা শুরু করে। বিলম্বের ক্ষতি পুষিয়ে নিতে চালক শুরু থেকেই অত্যন্ত দ্রুতগতিতে ও বেপরোয়াভাবে বাসটি চালাচ্ছিলেন। এছাড়া কয়েকজন যাত্রীর দাবি, গভীর রাতে গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। 

যাত্রীরা অভিযোগ করেন, দুর্ঘটনার পরপরই বাসের চালক, হেলপার (সহকারী) এবং সুপারভাইজার যাত্রীদের কোনো সাহায্য না করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে শব্দ শুনে ইকরচালী বাজারের স্থানীয় লোকজন, নৈশপ্রহরী ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা বাসের জানালা ও লক ভেঙে আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর বাসের একাংশ মহাসড়কের ওপর আড়াআড়িভাবে পড়ে থাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। হাইওয়ে পুলিশ জানিয়েছে, বাসটি জব্দ করা হয়েছে এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

বিষয় : তারাগঞ্জ সড়ক দুর্ঘটনা তারাগঞ্জ উপজেলার খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

তারাগঞ্জে রোড ডিভাইডারে ধাক্কা লেগে নাবিল পরিবহনের বাস উল্টে গেল: চালকের বেপরোয়া গতি

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

নীলফামারীর ডোমার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘নাবিল পরিবহন’-এর একটি যাত্রীবাহী নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেছে। এতে বাসে থাকা অন্তত ১০ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত (৫ জুন, শুক্রবার) আনুমানিক ২টা ৩০ মিনিটে রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী বাজার এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানান, ঢাকাগামী বাসটি ইকরচালী বাজার এলাকা অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে থাকা রোড ডিভাইডারে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় বাসটি মহাসড়কের ওপরই উল্টে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই ভেতরে আটকা পড়ে চিৎকার করতে থাকেন।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া বেশ কয়েকজন যাত্রী অভিযোগ করে বলেন, নীলফামারী থেকে বাসটির ছাড়ার নির্ধারিত সময় ছিল রাত সাড়ে ১১টায়। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পর রাত ২টার দিকে বাসটি ডোমার থেকে যাত্রা শুরু করে। বিলম্বের ক্ষতি পুষিয়ে নিতে চালক শুরু থেকেই অত্যন্ত দ্রুতগতিতে ও বেপরোয়াভাবে বাসটি চালাচ্ছিলেন। এছাড়া কয়েকজন যাত্রীর দাবি, গভীর রাতে গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। 

যাত্রীরা অভিযোগ করেন, দুর্ঘটনার পরপরই বাসের চালক, হেলপার (সহকারী) এবং সুপারভাইজার যাত্রীদের কোনো সাহায্য না করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে শব্দ শুনে ইকরচালী বাজারের স্থানীয় লোকজন, নৈশপ্রহরী ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা বাসের জানালা ও লক ভেঙে আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর বাসের একাংশ মহাসড়কের ওপর আড়াআড়িভাবে পড়ে থাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। হাইওয়ে পুলিশ জানিয়েছে, বাসটি জব্দ করা হয়েছে এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ