রংপুর    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : সোমবার, ০৮ জুন ২০২৬

সৈয়দপুরে পুকুরে মিলল তাজা গ্রেনেড, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বলে ধারণা র‍্যাবের

কান্নার দিন শেষ! নতুন ভ্যান আর পড়াশোনার দায়িত্ব পেল সৈয়দপুরের সেই রেজোয়ান

সৈয়দপুরের ‘পাতাকুড়ি’ পার্কে অসামাজিক কার্যকলাপের অভিযোগ: বন্ধের দাবিতে ডিসিকে স্থানীয়দের স্মারকলিপি

সৈয়দপুরে কিশোর রেজোয়ানের ভ্যান হারিয়ে কান্নার পর পাশে দাঁড়ালেন ইউএনও

চার মামলায় আদালতের পরোয়ানা: সৈয়দপুরে ‘ড্রিমপ্লাস’ রিসোর্ট থেকে এমডি তৌহিদ গ্রেপ্তার

সৈয়দপুরে মিনিবাসে চোরাই মদের চালান জব্দ: আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৩

সংবাদ প্রকাশের পর সাংবাদিককে হুমকি

সংবাদ প্রকাশের পর সাংবাদিককে হুমকি

সকালে সন্তান জন্ম দিয়ে দুপুরেই এইচএসসি পরীক্ষা দিলেন তরুণী

সৈয়দপুরে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হচ্ছে আজ ৮ জুন থেকে

রেলভূমি দখলমুক্ত করতে কঠোর পাকশী বিভাগ: আজ থেকে সৈয়দপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশন ও এর আশপাশের এলাকায় রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা সব ধরনের দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান শুরু করছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আজ সোমবার (৮ জুন) থেকে শুরু হয়ে আগামী ৯ জুন (মঙ্গলবার) পর্যন্ত দুই দিনব্যাপী এই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হবে।

অভিযান চলাকালীন যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক রেল পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সশস্ত্র সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের ভূ-সম্পত্তি কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, সৈয়দপুর স্টেশন এলাকা ও আশপাশের রেলভূমিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে এই বিশেষ ক্রাশ প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। আজ সকাল ১০টা ৩০ মিনিট থেকে নির্দিষ্ট সীমানার মধ্যে এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়ে চলবে বিকেল পর্যন্ত। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা সরকারি কাজে বাধা সৃষ্টির ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে সৈয়দপুর স্টেশন ও এর সংলগ্ন রেলভূমি একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অবৈধ দোকানপাট ও স্থায়ী-অস্থায়ী স্থাপনা তৈরি করে দখল করে রাখা হয়েছিল। এর ফলে সাধারণ যাত্রীদের চলাচলে যেমন বিঘ্ন ঘটছিল, তেমনি ট্রেন চলাচল ও সার্বিক জনসাধারণের নিরাপত্তার জন্য এটি বড় ধরনের ঝুঁকি তৈরি করছিল। স্টেশন এলাকার সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই উচ্ছেদ অভিযান।

এদিকে রেলওয়ের এই আকস্মিক উচ্ছেদ অভিযানের খবরে অবৈধ দখলদারদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই নিজ দায়িত্বে তাদের মালামাল ও দোকানপাট সরিয়ে নিতে শুরু করেছেন। তবে স্থানীয় সাধারণ মানুষ রেল কর্তৃপক্ষের এই কঠোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

বিষয় : সৈয়দপুর খবর রেলওয়ে নিউজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দপুরে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হচ্ছে আজ ৮ জুন থেকে

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশন ও এর আশপাশের এলাকায় রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা সব ধরনের দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান শুরু করছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আজ সোমবার (৮ জুন) থেকে শুরু হয়ে আগামী ৯ জুন (মঙ্গলবার) পর্যন্ত দুই দিনব্যাপী এই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হবে।

অভিযান চলাকালীন যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক রেল পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সশস্ত্র সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের ভূ-সম্পত্তি কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, সৈয়দপুর স্টেশন এলাকা ও আশপাশের রেলভূমিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে এই বিশেষ ক্রাশ প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। আজ সকাল ১০টা ৩০ মিনিট থেকে নির্দিষ্ট সীমানার মধ্যে এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়ে চলবে বিকেল পর্যন্ত। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা সরকারি কাজে বাধা সৃষ্টির ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে সৈয়দপুর স্টেশন ও এর সংলগ্ন রেলভূমি একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অবৈধ দোকানপাট ও স্থায়ী-অস্থায়ী স্থাপনা তৈরি করে দখল করে রাখা হয়েছিল। এর ফলে সাধারণ যাত্রীদের চলাচলে যেমন বিঘ্ন ঘটছিল, তেমনি ট্রেন চলাচল ও সার্বিক জনসাধারণের নিরাপত্তার জন্য এটি বড় ধরনের ঝুঁকি তৈরি করছিল। স্টেশন এলাকার সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই উচ্ছেদ অভিযান।

এদিকে রেলওয়ের এই আকস্মিক উচ্ছেদ অভিযানের খবরে অবৈধ দখলদারদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই নিজ দায়িত্বে তাদের মালামাল ও দোকানপাট সরিয়ে নিতে শুরু করেছেন। তবে স্থানীয় সাধারণ মানুষ রেল কর্তৃপক্ষের এই কঠোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ