রংপুর    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

তারাগঞ্জ উপজেলা প্রশাসনে নেতৃত্ব পরিবর্তন, নতুন ইউএনও আফরোজ শাহীন খসরু

আফরোজ শাহীর খসরু এবং মো: মোনাব্বর হোসেন । ছবি: সংগৃহীত

প্রশাসনিক ও নিয়মিত বদলির অংশ হিসেবে রংপুরের তারাগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোনাব্বর হোসেনকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বদলি করা হয়েছে। অন্যদিকে, তেঁতুলিয়া উপজেলার বিদায়ী ইউএনও আফরোজ শাহীন খসরু নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তারাগঞ্জে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

সরকারি এই রদবদলের মাধ্যমে দুই উপজেলার স্থানীয় প্রশাসনে নতুন অধ্যায়ের সূচনা হলো।

দায়িত্ব পালনকালে তারাগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দিতে মোঃ মোনাব্বর হোসেনের অবদানের কথা স্মরণ করেছে স্থানীয় সর্বস্তরের মানুষ। বিদায়বেলায় তাঁর কর্মদক্ষতা ও জনবান্ধব ভূমিকার জন্য উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সচেতন মহলের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও শুভকামনা জানানো হয়েছে।

এদিকে তেঁতুলিয়া থেকে তারাগঞ্জে যোগ দিতে যাওয়া নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু-কে স্বাগত জানাতে প্রস্তুত উপজেলার সাধারণ মানুষ ও প্রশাসন। তেঁতুলিয়া উপজেলায় সুনামের সাথে দায়িত্ব পালন শেষে তারাগঞ্জে তাঁর এই নতুন পথচলাকে মুখরিত করতে উপজেলার সর্বস্তরের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও সফলতার বার্তা জানাচ্ছেন।

স্থানীয়রা আশা প্রকাশ করছেন, নবাগত এই কর্মকর্তার হাত ধরে তারাগঞ্জ উপজেলার চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল ও বেগবান হবে।

বিষয় : তারাগঞ্জ তারাগঞ্জ উপজেলার খবর ইউএনও

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

তারাগঞ্জ উপজেলা প্রশাসনে নেতৃত্ব পরিবর্তন, নতুন ইউএনও আফরোজ শাহীন খসরু

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

প্রশাসনিক ও নিয়মিত বদলির অংশ হিসেবে রংপুরের তারাগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোনাব্বর হোসেনকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বদলি করা হয়েছে। অন্যদিকে, তেঁতুলিয়া উপজেলার বিদায়ী ইউএনও আফরোজ শাহীন খসরু নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তারাগঞ্জে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

সরকারি এই রদবদলের মাধ্যমে দুই উপজেলার স্থানীয় প্রশাসনে নতুন অধ্যায়ের সূচনা হলো।

দায়িত্ব পালনকালে তারাগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দিতে মোঃ মোনাব্বর হোসেনের অবদানের কথা স্মরণ করেছে স্থানীয় সর্বস্তরের মানুষ। বিদায়বেলায় তাঁর কর্মদক্ষতা ও জনবান্ধব ভূমিকার জন্য উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সচেতন মহলের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও শুভকামনা জানানো হয়েছে।

এদিকে তেঁতুলিয়া থেকে তারাগঞ্জে যোগ দিতে যাওয়া নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু-কে স্বাগত জানাতে প্রস্তুত উপজেলার সাধারণ মানুষ ও প্রশাসন। তেঁতুলিয়া উপজেলায় সুনামের সাথে দায়িত্ব পালন শেষে তারাগঞ্জে তাঁর এই নতুন পথচলাকে মুখরিত করতে উপজেলার সর্বস্তরের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও সফলতার বার্তা জানাচ্ছেন।

স্থানীয়রা আশা প্রকাশ করছেন, নবাগত এই কর্মকর্তার হাত ধরে তারাগঞ্জ উপজেলার চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল ও বেগবান হবে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ