রংপুর    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
আপডেট : শুক্রবার, ২৬ জুন ২০২৬

খাল খননে স্বচ্ছতায় পঞ্চগড়ের দুই ইউএনওকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে ৬৯০ মিটার খাল খনন সম্পন্ন, সাশ্রয় হওয়া ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা সরকারি কোষাগারে ফেরত

পঞ্চগড়ে রাস্তা দখল করে পাথর-বালুর কারবার: বাড়ছে জনদুর্ভোগ

পঞ্চগড়ে ময়দানদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিটি পোস্টের সঙ্গে একটি করে বৃক্ষ রোপণের আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর

 ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক, পঞ্চগড়ে বিজিবির অভিযান

চার বছর ধরে পরিত্যক্ত ভবনেই চলছে ক্লাস, ঝুঁকিতে ২৬১ শিক্ষার্থীর জীবন

আটোয়ারীতে উদ্ধার হলো বিলীন হওয়া দেড় কিলোমিটার সরকারি রাস্তা, দখলমুক্ত ১ একর ২৮ শতক জমি

ছবি: জুফাস নিউজ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পুরাতন আটোয়ারী মৌজায় দীর্ঘদিন ধরে দখল ও বিলীন হয়ে থাকা প্রায় দেড় কিলোমিটার সরকারি রাস্তা উদ্ধার করেছে উপজেলা ভূমি অফিস। এ অভিযানে প্রায় ১ একর ২৮ শতক সরকারি জমি দখলমুক্ত করা হয়। দীর্ঘদিন ধরে রাস্তার অস্তিত্ব প্রায় হারিয়ে যাওয়ায় স্থানীয় মানুষের চলাচলে নানা ধরনের ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। সরকারি উদ্যোগে পরিচালিত এ অভিযানের মাধ্যমে রাস্তার প্রকৃত সীমানা নির্ধারণ করে পুনরুদ্ধার করা হয়।

অভিযান পরিচালনার সময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুর রাফি, অফিস সহায়ক মো. খাজিজুল ইসলাম মিন্টুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। উদ্ধার কার্যক্রমে স্থানীয় জনগণের সহযোগিতার জন্য উপজেলা ভূমি অফিস আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।

উপজেলা ভূমি অফিস জানিয়েছে, সরকারি রাস্তা, খাস জমি ও অন্যান্য সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে সরকারি সম্পত্তি সংরক্ষণ, অবৈধ দখল প্রতিরোধ এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সরকারি জমি দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয় : পঞ্চগড়ের খবর জমি উদ্ধার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

আটোয়ারীতে উদ্ধার হলো বিলীন হওয়া দেড় কিলোমিটার সরকারি রাস্তা, দখলমুক্ত ১ একর ২৮ শতক জমি

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পুরাতন আটোয়ারী মৌজায় দীর্ঘদিন ধরে দখল ও বিলীন হয়ে থাকা প্রায় দেড় কিলোমিটার সরকারি রাস্তা উদ্ধার করেছে উপজেলা ভূমি অফিস। এ অভিযানে প্রায় ১ একর ২৮ শতক সরকারি জমি দখলমুক্ত করা হয়। দীর্ঘদিন ধরে রাস্তার অস্তিত্ব প্রায় হারিয়ে যাওয়ায় স্থানীয় মানুষের চলাচলে নানা ধরনের ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। সরকারি উদ্যোগে পরিচালিত এ অভিযানের মাধ্যমে রাস্তার প্রকৃত সীমানা নির্ধারণ করে পুনরুদ্ধার করা হয়।

অভিযান পরিচালনার সময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুর রাফি, অফিস সহায়ক মো. খাজিজুল ইসলাম মিন্টুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। উদ্ধার কার্যক্রমে স্থানীয় জনগণের সহযোগিতার জন্য উপজেলা ভূমি অফিস আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।

উপজেলা ভূমি অফিস জানিয়েছে, সরকারি রাস্তা, খাস জমি ও অন্যান্য সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে সরকারি সম্পত্তি সংরক্ষণ, অবৈধ দখল প্রতিরোধ এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সরকারি জমি দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ