রংপুর    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
আপডেট : শনিবার, ২৭ জুন ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা কমিটির শপথ গ্রহণ

তারাগঞ্জে একদিনেই পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

রংপুরের পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

তারাগঞ্জে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

প্রথাগত তদারকি পেরিয়ে ক্লাসরুমে ইউএনও: তারাগঞ্জে বদলে যাচ্ছে শিক্ষার সার্বিক চিত্র

তারাগঞ্জে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার: পরিচয় শনাক্তে প্রশাসনের আকুতি

জমি লিখে না দেওয়ায় বদরগঞ্জে মাকে মারধর: ৯ মাস ধরে গৃহহীন বৃদ্ধা, থানায় মামলা

মিঠাপুকুরে সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গাজীপুর থেকে র‍্যাবের হাতে গ্রেফতার

তারাগঞ্জে অনলাইন ক্যাসিনো ও ভিসা জালিয়াতি চক্রের এক জন গ্রেপ্তার: সরঞ্জাম জব্দ

ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক সফল অভিযানে অনলাইন ক্যাসিনো জুয়া এবং আন্তর্জাতিক ভিসা জালিয়াতির সাথে জড়িত আল ফরহাদ ইসলাম পাভেল (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত মোবাইল ফোন এবং জালিয়াতি করা ভিসার হার্ড কপি জব্দ করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২৬ জুন) ২৩:৪৫ ঘটিকায় রংপুর জেলার তারাগঞ্জ থানাধীন ০২নং কুর্শা ইউনিয়নের অভিযুক্ত মোঃ ফরহাদ ইসলাম পাভেল এর পিতার মালিকানাধীন ভাই ভাই টেলিকম দোকানের ভিতর হতে একটি মোবাইল ফোন এবং ভিসা জালিয়াতির হার্ড কপি উদ্ধার করে জব্দ তালিকা মুলে জব্দ করা হয় এবং অভিযুক্ত ফরহাদকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত পাভেল ওই এলাকার জুলফিকার আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত চন্দ্র রায়ের তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস দল তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে মাঠে নামে। ২৬ জুন রাতে কুর্শা ডাঙ্গাপাড়ায় অভিযুক্ত পাভেলের বাবার মালিকানাধীন ‘ভাই ভাই টেলিকম’ দোকানে অভিযান চালায় ডিবি পুলিশ।

অভিযানকালে ওই দোকানের ভেতর থেকে ক্যাসিনো ও জালিয়াতির কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন এবং অবৈধ ভিসা জালিয়াতির বেশ কিছু হার্ড কপি উদ্ধার করে জব্দ তালিকাভুক্ত করা হয় এবং অভিযুক্ত পাভেলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত ফরহাদ ইসলাম পাভেল দীর্ঘদিন ধরে ‘ভাই ভাই টেলিকম’ দোকানের আড়ালে অনলাইনে ক্যাসিনো জুয়া পরিচালনা করাসহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। একই সাথে তিনি জাল ভিসা তৈরি করে সাধারণ মানুষকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে সর্বস্বান্ত করে আসছিলেন বলে প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ।

অভিযানের বিষয়ে রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন,

“প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি যে, গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন অনলাইন জুয়া ও আন্তর্জাতিক ভিসা জালিয়াতির সাথে সরাসরি জড়িত। রংপুর জেলাকে অপরাধমুক্ত করতে এবং তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে অনলাইন ক্যাসিনো জুয়াড়ি ও সাইবার অপরাধীদের বিরুদ্ধে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

এই ঘটনায় রংপুর জেলার তারাগঞ্জ থানায় গ্রেপ্তারকৃত আল ফরহাদ ইসলাম পাভেলের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার অভিযুক্তকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে এবং এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

বিষয় : তারাগঞ্জ তারাগঞ্জ উপজেলার খবর ভিসা জালিয়াতি অনলাইন জুয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

তারাগঞ্জে অনলাইন ক্যাসিনো ও ভিসা জালিয়াতি চক্রের এক জন গ্রেপ্তার: সরঞ্জাম জব্দ

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

রংপুরের তারাগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক সফল অভিযানে অনলাইন ক্যাসিনো জুয়া এবং আন্তর্জাতিক ভিসা জালিয়াতির সাথে জড়িত আল ফরহাদ ইসলাম পাভেল (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত মোবাইল ফোন এবং জালিয়াতি করা ভিসার হার্ড কপি জব্দ করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২৬ জুন) ২৩:৪৫ ঘটিকায় রংপুর জেলার তারাগঞ্জ থানাধীন ০২নং কুর্শা ইউনিয়নের অভিযুক্ত মোঃ ফরহাদ ইসলাম পাভেল এর পিতার মালিকানাধীন ভাই ভাই টেলিকম দোকানের ভিতর হতে একটি মোবাইল ফোন এবং ভিসা জালিয়াতির হার্ড কপি উদ্ধার করে জব্দ তালিকা মুলে জব্দ করা হয় এবং অভিযুক্ত ফরহাদকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত পাভেল ওই এলাকার জুলফিকার আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত চন্দ্র রায়ের তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস দল তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে মাঠে নামে। ২৬ জুন রাতে কুর্শা ডাঙ্গাপাড়ায় অভিযুক্ত পাভেলের বাবার মালিকানাধীন ‘ভাই ভাই টেলিকম’ দোকানে অভিযান চালায় ডিবি পুলিশ।

অভিযানকালে ওই দোকানের ভেতর থেকে ক্যাসিনো ও জালিয়াতির কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন এবং অবৈধ ভিসা জালিয়াতির বেশ কিছু হার্ড কপি উদ্ধার করে জব্দ তালিকাভুক্ত করা হয় এবং অভিযুক্ত পাভেলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত ফরহাদ ইসলাম পাভেল দীর্ঘদিন ধরে ‘ভাই ভাই টেলিকম’ দোকানের আড়ালে অনলাইনে ক্যাসিনো জুয়া পরিচালনা করাসহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। একই সাথে তিনি জাল ভিসা তৈরি করে সাধারণ মানুষকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে সর্বস্বান্ত করে আসছিলেন বলে প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ।

অভিযানের বিষয়ে রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন,

“প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি যে, গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন অনলাইন জুয়া ও আন্তর্জাতিক ভিসা জালিয়াতির সাথে সরাসরি জড়িত। রংপুর জেলাকে অপরাধমুক্ত করতে এবং তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে অনলাইন ক্যাসিনো জুয়াড়ি ও সাইবার অপরাধীদের বিরুদ্ধে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

এই ঘটনায় রংপুর জেলার তারাগঞ্জ থানায় গ্রেপ্তারকৃত আল ফরহাদ ইসলাম পাভেলের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার অভিযুক্তকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে এবং এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ