রংপুর    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুর সংযোগ সড়কে ভয়াবহ ধস

তারাগঞ্জে ইউএনও মোনাব্বর হোসেনের বদলি বাতিলের দাবিতে তোলপাড়: পুনর্বহালের জোরালো দাবি সর্বস্তরের মানুষের

তারাগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ

রংপুরে আত্মহত্যা প্ররোচনা মামলায় অভিযুক্ত মেডিকেল শিক্ষার্থী সাকিনের একদিনের রিমান্ড মঞ্জুর

তারাগঞ্জে অনলাইন ক্যাসিনো ও ভিসা জালিয়াতি চক্রের এক জন গ্রেপ্তার: সরঞ্জাম জব্দ

বাংলাদেশ কোনো মাদক উৎপাদনকারী দেশ নয়

বাংলাদেশ কোনো মাদক উৎপাদনকারী দেশ নয়

তারাগঞ্জ উপজেলা প্রশাসনে নেতৃত্ব পরিবর্তন, নতুন ইউএনও আফরোজ শাহীন খসরু

তীব্র গরমে ৭ কিমি যানজট নাজেহাল পথচারী এবং যাত্রীরা: রংপুরে মেডিকেল শিক্ষার্থী সাকিনের মুক্তির জন্য বিক্ষোভ!

তীব্র গরমে ৭ কিমি যানজট নাজেহাল পথচারী এবং যাত্রীরা: রংপুরে মেডিকেল শিক্ষার্থী সাকিনের মুক্তির জন্য বিক্ষোভ!

গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুর সংযোগ সড়কে ভয়াবহ ধস

গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুর সংযোগ সড়কে ভয়াবহ ধস
কয়েক দিনের টানা বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতায় সড়কের একাধিক স্থানে বড় বড় গর্ত ও ফাটল সৃষ্টি হয়েছে।।ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়া উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ দ্বিতীয় তিস্তা সেতুর সংযোগ সড়কের বিভিন্ন অংশে ভয়াবহ ধস দেখা দিয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতায় সড়কের একাধিক স্থানে বড় বড় গর্ত ও ফাটল সৃষ্টি হয়েছে।

এতে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রী, পথচারী ও বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর সংস্কার না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা কিংবা যোগাযোগ বিপর্যয় ঘটতে পারে।

স্থানীয় সূত্র ও সরেজমিনে জানা যায়, রংপুর অঞ্চলের গুরুত্বপূর্ণ রংপুর দ্বিতীয় তিস্তা সেতু-কাকিনা আঞ্চলিক সড়কটি বুড়িরহাট ও মহিপুর হয়ে লালমনিরহাটের কাকিনা, হাতীবান্ধা, পাটগ্রাম ও তুষভান্ডার অতিক্রম করে বুড়িমারী স্থলবন্দর পর্যন্ত সংযোগ তৈরি করেছে। উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, চিকিৎসাসেবা, শিক্ষা ও সাধারণ মানুষের যাতায়াতের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্প্রতি কয়েক দিনের টানা বর্ষণ ও জমে থাকা পানির কারণে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর এলাকায় দ্বিতীয় তিস্তা সেতুর উত্তর প্রান্তে সড়কের অন্তত ১৫ টি স্থানে ধস ও বড় গর্ত সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও পিচ উঠে গিয়ে সড়ক দেবে গেছে। এতে ভারী যানবাহনের পাশাপাশি ছোট যান ও মোটরসাইকেল চালকদের জন্যও চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত অংশগুলোতে অধিকাংশ যানবাহন গতি কমিয়ে চলাচল করছে। কিছু স্থানে চালকরা বিপরীত পাশ ব্যবহার করে ঝুঁকি নিয়ে পথ পার হচ্ছেন। রাতের অন্ধকারে গর্তগুলো স্পষ্ট বোঝা না যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়েছে বলে জানান স্থানীয়রা।

সেতু সংলগ্ন এলাকার বাসিন্দা হাবিবুর রহমান মিয়া বলেন, কয়েক দিনের বৃষ্টির পর হঠাৎ করেই রাস্তার কয়েক জায়গা দেবে যেতে শুরু করে। এখন বড় বড় গর্ত তৈরি হয়েছে। প্রতিদিন এত মানুষ চলাচল করে, দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

পথচারী মাহমুদ মিয়া বলেন, সড়কটির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। কয়েক জায়গায় ধসে খোয়া উঠে গেছে। আরও বৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভারী যানবাহনের চাপ, নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব এবং দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তারা দ্রুত টেকসই সংস্কার এবং ক্ষতিগ্রস্ত অংশে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, এটি শুধু একটি স্থানীয় সড়ক নয়, রংপুর ও লালমনিরহাট অঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। কয়েকদিনের বৃষ্টিতে সড়কের নিচের মাটি ধসে যাওয়ায় বিভিন্ন স্থানে সড়ক দেবে গেছে। দ্রুত কাজ শুরু না হলে ভবিষ্যতে বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শাহ মো. ওবায়দুর রহমান বলেন, ধসের বিষয়টি জানার পর সংশ্লিষ্টদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ চিহ্নিত করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। মেরামত কাজ শুরুর প্রস্তুতি চলছে।

এদিকে স্থানীয়দের দাবি, শুধু সাময়িক মেরামত নয়-সড়কের গঠনগত দুর্বলতা চিহ্নিত করে দীর্ঘমেয়াদি ও টেকসই সংস্কার করতে হবে। অন্যথায় প্রতি বর্ষা মৌসুমেই একই সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

বিষয় : রংপুরের খবর গংগাচড়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুর সংযোগ সড়কে ভয়াবহ ধস

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ