রংপুর    শনিবার, ০৪ জুলাই ২০২৬
জুফাস নিউজ
আপডেট : শনিবার, ০৪ জুলাই ২০২৬

দায়িত্বশীল শিক্ষাশিবির ২০২৬ অনুষ্ঠিত

দায়িত্বশীল শিক্ষাশিবির ২০২৬ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ১১৫ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

এইচএসসি পরীক্ষার্থীদের সহায়তায় বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের ‘হেল্প ডেস্ক’

বালিয়াডাঙ্গীতে অচেতন অবস্থায় তরুণী উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

অশ্রুসিক্ত নয়নে, ফুলসজ্জিত গাড়িতে অবসরপ্রাপ্ত কনস্টেবল ফজলুর রহমানকে বিদায় জানাল রাণীশংকৈল থানা পুলিশ

বালিয়াডাঙ্গীর মধুপুর বকুলের দিঘী বাজারে মাদকসহ দুইজন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড

সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী, মানবপাচার চক্রের সংশ্লিষ্টতার সন্দেহ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রাইভেটে যাওয়ার পথে চার স্কুলছাত্রী নিখোঁজ, থানায় জিডি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রাইভেটে যাওয়ার পথে চার স্কুলছাত্রী নিখোঁজ, থানায় জিডি

দায়িত্বশীল শিক্ষাশিবির ২০২৬ অনুষ্ঠিত

দায়িত্বশীল শিক্ষাশিবির ২০২৬ অনুষ্ঠিত
ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলা শাখার উদ্যোগে ‘দায়িত্বশীল শিক্ষাশিবির-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) দিনব্যাপী আয়োজিত এ শিক্ষাশিবিরে উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন।

শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ঠাকুরগাঁও জেলা আমির মাওলানা আব্দুল হাকিম। তিনি তাঁর বক্তব্যে বলেন, একজন দায়িত্বশীল কর্মীর সবচেয়ে বড় পরিচয় হলো আল্লাহভীতি, সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ। ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে কুরআন ও সুন্নাহর আদর্শ বাস্তবায়নে দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা শাখার বর্তমান আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান। তিনি বলেন, ইসলামী আন্দোলনের সফলতা অর্জনের জন্য কর্মীদের আদর্শিক মান উন্নয়ন, সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং দায়িত্ব পালনে আন্তরিকতার কোনো বিকল্প নেই। তিনি সবাইকে নিয়মিত কুরআন অধ্যয়ন, আত্মসমালোচনা এবং ইসলামী আদর্শের আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান।

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ এবং জেলা শাখার নেতা মাওলানা সোলাইমান হোসেন। তাঁরা দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সমাজে ন্যায় ও ইনসাফভিত্তিক পরিবেশ গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আমির অধ্যাপক মো. রফিকুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দায়িত্বশীলদের নিজেদের চরিত্র, আচরণ ও কর্মের মাধ্যমে ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে হবে। সংগঠনের প্রতিটি দায়িত্ব নিষ্ঠা, জবাবদিহিতা ও ত্যাগের মানসিকতা নিয়ে পালন করার আহ্বান জানান তিনি।

শিক্ষাশিবিরে কুরআনের বিভিন্ন আয়াত ও হাদিসের আলোকে দায়িত্বশীলদের করণীয়, নেতৃত্বের গুণাবলি, দাওয়াতি কাজের কৌশল, সময়ের সঠিক ব্যবহার, আত্মশুদ্ধি, সাংগঠনিক পরিকল্পনা, সমাজসেবা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, একজন দায়িত্বশীল কর্মীকে সবসময় আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে এবং ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠায় ধৈর্য, ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে হবে।

দিনব্যাপী আয়োজিত এ শিক্ষাশিবিরে বিভিন্ন শিক্ষামূলক অধিবেশন, প্রশ্নোত্তর পর্ব এবং মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের শিক্ষাশিবির দায়িত্বশীলদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সমাজে নৈতিক মূল্যবোধ ও মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয় : ঠাকুরগাঁও সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শনিবার, ০৪ জুলাই ২০২৬

দায়িত্বশীল শিক্ষাশিবির ২০২৬ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ