রংপুর    বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
আপডেট : সোমবার, ১৩ জুলাই ২০২৬

চার মামলায় আদালতের পরোয়ানা: সৈয়দপুরে ‘ড্রিমপ্লাস’ রিসোর্ট থেকে এমডি তৌহিদ গ্রেপ্তার

অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ  সম্মাননা পেলেন চ্যানেল ওয়ানের অপু

এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন

সৈয়দপুরে মিনিবাসে চোরাই মদের চালান জব্দ: আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৩

ডোমার-জলঢাকা সড়কে গরুবাহী ভটভটির বেপরোয়া থাবা: বাইক চালক শাহজাহানের মর্মান্তিক মৃত্যু

৪ বছরের ভাগ্নিকে বাঁচাতে ক্যানেলের পানিতে ঝাঁপ, খালাসহ দুজনের মর্মান্তিক মৃত্যু!

লাশ দাহ করতে যাচ্ছিলেন স্বজনরা, পথে সাপ দেখে শুরু হলো ‘ঝাড়ফুঁক’

গ্রেনেড বাবুর বিরুদ্ধে বহিষ্কারের রুল: নীলফামারীর কিশোরগঞ্জে চাঞ্চল্য

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ভিসা প্রতারক চক্রের ০১ এক জন সক্রিয় সদস্য গ্রেফতার

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের সফল অভিযান । ছবি: জুফাস নিউজ

নীলফামারীর কিশোরগঞ্জে ডিবি (ডিটেক্টিভ ব্রাঞ্চ) পুলিশের এক বিশেষ অভিযানে আন্তর্জাতিক ভিসা প্রতারক ও জালিয়াতি চক্রের সক্রিয় সদস্য মো. নাঈম হোসেন (১৯)-কে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ৭টি মোবাইল ফোন এবং বিভিন্ন ভুয়া নথিপত্র জব্দ করা হয়।

গত শনিবার (১১ জুলাই) রাতে উপজেলার নয়নখাল বৈদ্দপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মতলুবর রহমানের নেতৃত্বে ডিবির একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়নখাল বৈদ্দপাড়া এলাকায় অভিযান চালিয়ে নয়নখাল বৈদ্দপাড়া গ্রামের মো. আতিয়ার রহমানের ছেলে মো. নাঈম হোসেনকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সহযোগীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আটককৃত আসামির দেহ তল্লাশি এবং ঘটনাস্থল থেকে বিধি মোতাবেক ১টি সচল অ্যান্ড্রয়েড মোবাইল, পলাতক আসামিদের ফেলে যাওয়া ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ও ২টি বাটন মোবাইলসহ মোট ৭টি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দকৃত মোবাইল ফোনগুলো পর্যালোচনা করে চাঞ্চল্যকর তথ্য পায় ডিবি পুলিশ। ডিভাইসগুলোতে ভিসা প্রতারণা ও জালিয়াতির উদ্দেশ্যে নিখুঁতভাবে এডিট করা বিভিন্ন ভুয়া কাগজপত্র, পাসপোর্ট ও জাল নথির ছবি পাওয়া যায়।

ডিবির প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে বিভিন্ন ভুয়া বিদেশি নাম্বার ব্যবহার করে আন্তর্জাতিক ‘হোয়াটসঅ্যাপ’ (Whatsapp) ও ‘ইমো’ (Imo) অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছিল। এসব ভুয়া অ্যাকাউন্ট ও জাল কাগজপত্র প্রদর্শন করে তারা দীর্ঘদিন ধরে দেশ এবং দেশের বাইরের বিভিন্ন সরলমনা মানুষকে বিদেশে আকর্ষণীয় চাকুরির প্রলোভন দেখিয়ে আসছিল। এভাবে তারা মানুষের কাছ থেকে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেছে বলে প্রমাণ মিলেছে।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামি নাঈম হোসেনের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া এই চক্রের সাথে জড়িত পলাতক অন্য আসামিদের নাম-পরিচয় শনাক্ত করে তাদের গ্রেপ্তারে ডিবি পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : নীলফামারী ভিসা জালিয়াতি কিশোরগঞ্জ ভিসা প্রতারক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ভিসা প্রতারক চক্রের ০১ এক জন সক্রিয় সদস্য গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

নীলফামারীর কিশোরগঞ্জে ডিবি (ডিটেক্টিভ ব্রাঞ্চ) পুলিশের এক বিশেষ অভিযানে আন্তর্জাতিক ভিসা প্রতারক ও জালিয়াতি চক্রের সক্রিয় সদস্য মো. নাঈম হোসেন (১৯)-কে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ৭টি মোবাইল ফোন এবং বিভিন্ন ভুয়া নথিপত্র জব্দ করা হয়।

গত শনিবার (১১ জুলাই) রাতে উপজেলার নয়নখাল বৈদ্দপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মতলুবর রহমানের নেতৃত্বে ডিবির একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়নখাল বৈদ্দপাড়া এলাকায় অভিযান চালিয়ে নয়নখাল বৈদ্দপাড়া গ্রামের মো. আতিয়ার রহমানের ছেলে মো. নাঈম হোসেনকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সহযোগীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আটককৃত আসামির দেহ তল্লাশি এবং ঘটনাস্থল থেকে বিধি মোতাবেক ১টি সচল অ্যান্ড্রয়েড মোবাইল, পলাতক আসামিদের ফেলে যাওয়া ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ও ২টি বাটন মোবাইলসহ মোট ৭টি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দকৃত মোবাইল ফোনগুলো পর্যালোচনা করে চাঞ্চল্যকর তথ্য পায় ডিবি পুলিশ। ডিভাইসগুলোতে ভিসা প্রতারণা ও জালিয়াতির উদ্দেশ্যে নিখুঁতভাবে এডিট করা বিভিন্ন ভুয়া কাগজপত্র, পাসপোর্ট ও জাল নথির ছবি পাওয়া যায়।

ডিবির প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে বিভিন্ন ভুয়া বিদেশি নাম্বার ব্যবহার করে আন্তর্জাতিক ‘হোয়াটসঅ্যাপ’ (Whatsapp) ও ‘ইমো’ (Imo) অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছিল। এসব ভুয়া অ্যাকাউন্ট ও জাল কাগজপত্র প্রদর্শন করে তারা দীর্ঘদিন ধরে দেশ এবং দেশের বাইরের বিভিন্ন সরলমনা মানুষকে বিদেশে আকর্ষণীয় চাকুরির প্রলোভন দেখিয়ে আসছিল। এভাবে তারা মানুষের কাছ থেকে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেছে বলে প্রমাণ মিলেছে।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামি নাঈম হোসেনের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া এই চক্রের সাথে জড়িত পলাতক অন্য আসামিদের নাম-পরিচয় শনাক্ত করে তাদের গ্রেপ্তারে ডিবি পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ