রংপুর    রোববার, ৩০ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বুধবার, ১৫ জুলাই ২০২৬

সৈয়দপুরে কিশোর রেজোয়ানের ভ্যান হারিয়ে কান্নার পর পাশে দাঁড়ালেন ইউএনও

জলঢাকায় ‘এ নিউজ নেটওয়ার্ক’ এর আলোচনা সভা ও ফরম বিতরণ অনুষ্ঠিত

চার মামলায় আদালতের পরোয়ানা: সৈয়দপুরে ‘ড্রিমপ্লাস’ রিসোর্ট থেকে এমডি তৌহিদ গ্রেপ্তার

অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ  সম্মাননা পেলেন চ্যানেল ওয়ানের অপু

এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন

সৈয়দপুরে মিনিবাসে চোরাই মদের চালান জব্দ: আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৩

ডোমার-জলঢাকা সড়কে গরুবাহী ভটভটির বেপরোয়া থাবা: বাইক চালক শাহজাহানের মর্মান্তিক মৃত্যু

৪ বছরের ভাগ্নিকে বাঁচাতে ক্যানেলের পানিতে ঝাঁপ, খালাসহ দুজনের মর্মান্তিক মৃত্যু!

মানবতার সেবায় নতুন দায়িত্বে ডোমারের মোঃ রাব্বানী ইসলাম

ছবি: সংগৃহীত

মানবসেবা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসা ডোমার উপজেলার তরুণ সমাজসেবক মোঃ রাব্বানী ইসলাম মানবিক সংগঠন ‘ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী’-এর ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটিতে প্রচার বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

গত ১৪ জুলাই ২০২৬ তারিখে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সোহেল রানা স্বাক্ষরিত এক অনুমোদনপত্রের মাধ্যমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি হিসেবে মোঃ রিয়াদ ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে হাফেজ মজিবুল ইসলাম এবং প্রচার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পান মোঃ রাব্বানী ইসলাম।

প্রচার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর মোঃ রাব্বানী ইসলাম বলেন, “এই দায়িত্ব আমার জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের। আমি সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। সংগঠনের প্রতিটি মানবিক কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা এবং নতুন রক্তদাতা তৈরিতে নিরলসভাবে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, “রক্তের অভাবে যেন কোনো অসহায় রোগীর জীবন ঝুঁকিতে না পড়ে, সে লক্ষ্যকে সামনে রেখে সংগঠনের সকল সদস্যকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মানবিক কর্মকাণ্ডের প্রচার-প্রচারণা আরও জোরদার করা হবে।”

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সোহেল রানা নবনির্বাচিত সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন কমিটির হাত ধরেই ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী আরও শক্তিশালী ও গতিশীল হবে। মানবতার সেবায় সংগঠনের প্রতিটি সদস্য নিষ্ঠার সঙ্গে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান, জরুরি রক্ত সংগ্রহ, অসহায় রোগীদের সহায়তা এবং বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। নতুন কমিটির মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে স্থানীয়দের প্রত্যাশা।

বিষয় : নীলফামারীর খবর মানবসেবা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

মানবতার সেবায় নতুন দায়িত্বে ডোমারের মোঃ রাব্বানী ইসলাম

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

মানবসেবা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসা ডোমার উপজেলার তরুণ সমাজসেবক মোঃ রাব্বানী ইসলাম মানবিক সংগঠন ‘ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী’-এর ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটিতে প্রচার বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

গত ১৪ জুলাই ২০২৬ তারিখে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সোহেল রানা স্বাক্ষরিত এক অনুমোদনপত্রের মাধ্যমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি হিসেবে মোঃ রিয়াদ ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে হাফেজ মজিবুল ইসলাম এবং প্রচার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পান মোঃ রাব্বানী ইসলাম।

প্রচার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর মোঃ রাব্বানী ইসলাম বলেন, “এই দায়িত্ব আমার জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের। আমি সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। সংগঠনের প্রতিটি মানবিক কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা এবং নতুন রক্তদাতা তৈরিতে নিরলসভাবে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, “রক্তের অভাবে যেন কোনো অসহায় রোগীর জীবন ঝুঁকিতে না পড়ে, সে লক্ষ্যকে সামনে রেখে সংগঠনের সকল সদস্যকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মানবিক কর্মকাণ্ডের প্রচার-প্রচারণা আরও জোরদার করা হবে।”

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সোহেল রানা নবনির্বাচিত সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন কমিটির হাত ধরেই ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী আরও শক্তিশালী ও গতিশীল হবে। মানবতার সেবায় সংগঠনের প্রতিটি সদস্য নিষ্ঠার সঙ্গে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান, জরুরি রক্ত সংগ্রহ, অসহায় রোগীদের সহায়তা এবং বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। নতুন কমিটির মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে স্থানীয়দের প্রত্যাশা।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ