রংপুর    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁও সদর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সিরাজুল ইসলাম (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর থানার ৯ নম্বর রায়পুর ইউনিয়নের তেতুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, তেতুলিয়া গ্রামের তরিকুল ইসলামের বসতবাড়ির প্রায় ১০০ গজ পশ্চিমে ঢোলইগামী কাঁচা সড়কের ওপর অভিযান চালিয়ে সিরাজুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সিরাজুল ইসলাম সদর উপজেলার তেতুলিয়া কাচনা গ্রামের মৃত ছলিফ উদ্দিনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সদর উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় তেতুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

ঠাকুরগাঁও ডিবির ওসি গোলাম রসুল বলেন, মাদকের বিস্তার রোধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ৮০ পিস ইয়াবাসহ সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

বিষয় : মাদক সহ গ্রেফতার ঠাকুরগাঁও সংবাদ মাদক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁও সদর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সিরাজুল ইসলাম (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর থানার ৯ নম্বর রায়পুর ইউনিয়নের তেতুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, তেতুলিয়া গ্রামের তরিকুল ইসলামের বসতবাড়ির প্রায় ১০০ গজ পশ্চিমে ঢোলইগামী কাঁচা সড়কের ওপর অভিযান চালিয়ে সিরাজুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সিরাজুল ইসলাম সদর উপজেলার তেতুলিয়া কাচনা গ্রামের মৃত ছলিফ উদ্দিনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সদর উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় তেতুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

ঠাকুরগাঁও ডিবির ওসি গোলাম রসুল বলেন, মাদকের বিস্তার রোধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ৮০ পিস ইয়াবাসহ সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ