রংপুর    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বাবা মারা গেছেন ক্যান্সারে, ব্রেন টিউমারে আক্রান্ত লামিয়া

মায়ের কোলে লামিয়া। ছবি: সংগৃহীত

শৈশবেই মরণব্যাধি ব্রেন টিউমারে আক্রান্ত লামিয়া আক্তার সাদিয়া (১৩)। যে বয়সে বই-খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সহপাঠীদের সঙ্গে খেলাধুলায় মেতে থাকার কথা, সেই বয়সেই তাকে লড়তে হচ্ছে কঠিন এক রোগের সঙ্গে।

মেয়ের চিকিৎসা করাতে গিয়ে দিশেহারা পরিবার। আর্থিক সংকটে থমকে আছে চিকিৎসা। মেয়েকে বাঁচাতে সমাজের বিত্তবান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন অসহায় মা ও তার পরিবার।

জানা যায়, পঞ্চগড়ের বোদা উপজেলা সোনাচান্দী বন্দ্রমনি এলাকার মৃত বাবুল হোসেনের মেয়ে লামিয়া। বেংহারি ফাজিল মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে পড়ে। গত একবছর আগে ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে লামিয়ার বাবাও মারা যান। তিন বছর তার চিকিৎসা করে নিঃস্ব তার পরিবার। একটি ঘরে দুই মেয়ে, এক ছেলে সন্তান নিয়েই বসবাস করছে লামিয়ার মা বিথী আক্তার।

কলেজ পড়ুয়া ছেলের ট্রাক্টরে লেবারের কাজ করার আয়ে চলে পরিবার। গত আট মাস থেকে মাথা ব্যথা। পরীক্ষা নিরীক্ষা করে সম্প্রতি তার ব্রেন টিউমার ধরা পড়েছে। চিকিৎসক ডা. মোঃ রুহুল মোক্তাদির রনজু তাকে অপারেশনের জন্য ঢাকায় নিতে বলেছেন। তবে তার অপারেশনে প্রায় পাঁচ লক্ষ্য টাকা খরচের কথা জানিয়েছেন চিকিৎসক। একদিকে সন্তানের জীবন বাঁচানোর আকুতি, অন্যদিকে অর্থের অভাব। সব মিলিয়ে দিশেহারা পরিবার।

স্থানীয় বাসিন্দারা বলছেন, গত এক বছর আগে তার বাবা ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন, এখন মেয়েটির ব্রেন টিউমার ধরা পড়েছে। যা টাকা পয়সা সহায় সম্বল ছিল, তার বাবার চিকিৎসায় ব্যয় করে পরিবারটি এখন দিশেহারা। তাই সমাজের বিত্তবান ও সরকারের কাছে সাহায্য কামনা করছেন তারা।

লামিয়ার মা বিথী আক্তার বলেন, দিন মুজুরি দিয়ে কোনমতে পরিবার চলে। কিন্তু যে রোগ হয়েছে সন্তানের অনেক টাকার প্রয়োজন অপারেশনের জন্য। একমাত্র আল্লাহ পারে তাকে বাঁচিয়ে রাখতে। এ সময় লামিয়ার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি।

সূত্র: বার্তা২৪

বিষয় : পঞ্চগড়ের খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বাবা মারা গেছেন ক্যান্সারে, ব্রেন টিউমারে আক্রান্ত লামিয়া

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

শৈশবেই মরণব্যাধি ব্রেন টিউমারে আক্রান্ত লামিয়া আক্তার সাদিয়া (১৩)। যে বয়সে বই-খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সহপাঠীদের সঙ্গে খেলাধুলায় মেতে থাকার কথা, সেই বয়সেই তাকে লড়তে হচ্ছে কঠিন এক রোগের সঙ্গে।

মেয়ের চিকিৎসা করাতে গিয়ে দিশেহারা পরিবার। আর্থিক সংকটে থমকে আছে চিকিৎসা। মেয়েকে বাঁচাতে সমাজের বিত্তবান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন অসহায় মা ও তার পরিবার।

জানা যায়, পঞ্চগড়ের বোদা উপজেলা সোনাচান্দী বন্দ্রমনি এলাকার মৃত বাবুল হোসেনের মেয়ে লামিয়া। বেংহারি ফাজিল মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে পড়ে। গত একবছর আগে ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে লামিয়ার বাবাও মারা যান। তিন বছর তার চিকিৎসা করে নিঃস্ব তার পরিবার। একটি ঘরে দুই মেয়ে, এক ছেলে সন্তান নিয়েই বসবাস করছে লামিয়ার মা বিথী আক্তার।

কলেজ পড়ুয়া ছেলের ট্রাক্টরে লেবারের কাজ করার আয়ে চলে পরিবার। গত আট মাস থেকে মাথা ব্যথা। পরীক্ষা নিরীক্ষা করে সম্প্রতি তার ব্রেন টিউমার ধরা পড়েছে। চিকিৎসক ডা. মোঃ রুহুল মোক্তাদির রনজু তাকে অপারেশনের জন্য ঢাকায় নিতে বলেছেন। তবে তার অপারেশনে প্রায় পাঁচ লক্ষ্য টাকা খরচের কথা জানিয়েছেন চিকিৎসক। একদিকে সন্তানের জীবন বাঁচানোর আকুতি, অন্যদিকে অর্থের অভাব। সব মিলিয়ে দিশেহারা পরিবার।

স্থানীয় বাসিন্দারা বলছেন, গত এক বছর আগে তার বাবা ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন, এখন মেয়েটির ব্রেন টিউমার ধরা পড়েছে। যা টাকা পয়সা সহায় সম্বল ছিল, তার বাবার চিকিৎসায় ব্যয় করে পরিবারটি এখন দিশেহারা। তাই সমাজের বিত্তবান ও সরকারের কাছে সাহায্য কামনা করছেন তারা।

লামিয়ার মা বিথী আক্তার বলেন, দিন মুজুরি দিয়ে কোনমতে পরিবার চলে। কিন্তু যে রোগ হয়েছে সন্তানের অনেক টাকার প্রয়োজন অপারেশনের জন্য। একমাত্র আল্লাহ পারে তাকে বাঁচিয়ে রাখতে। এ সময় লামিয়ার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি।

সূত্র: বার্তা২৪

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ