রংপুর    শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : সোমবার, ১৮ মে ২০২৬

মাদক সিন্ডিকেটের ছায়ায় তারাগঞ্জ, বাড়ছে অপরাধ

তারাগঞ্জে নিহত সানজিদার কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারকে সংসদ সদস্য আজহারুল ইসলামের অনুদান

তারাগঞ্জে নিহত শিশু সানজিদার পরিবারের পাশে বিএনপি: তারেক রহমানের নির্দেশনায় আর্থিক অনুদান প্রদান

তেঁতুলিয়ায় ইউএনও’র বিরুদ্ধে ঘুষ গ্রহণের মিথ্যা অভিযোগে বিক্ষোভ

রংপুরে আত্মহত্যা প্ররোচনা মামলায় অভিযুক্ত মেডিকেল শিক্ষার্থী সাকিনের একদিনের রিমান্ড মঞ্জুর

তারাগঞ্জ উপজেলা প্রশাসনে নেতৃত্ব পরিবর্তন, নতুন ইউএনও আফরোজ শাহীন খসরু

হোটেলের ছাদ থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য, প্রেমিক গ্রেপ্তার

অবৈধ জাল তৈরির কারখানার সন্ধান, ৪৪ লাখ টাকার সামগ্রী জব্দ

নীলফামারীতে ‘চোর চক্রের মূলহোতা’ গ্রেপ্তার, ৩২ মোটরসাইকেল উদ্ধার

নীলফামারীতে ‘চোর চক্রের মূলহোতা’ গ্রেপ্তার, ৩২ মোটরসাইকেল উদ্ধার । ছবি: হেল্প ডেক্স

নীলফামারীর জলঢাকা উপজেলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা শাহিনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে চুরি হওয়া ৩২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ মে) রাতে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম।

গ্রেপ্তার হওয়া শাহিন জলঢাকা উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরির সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছিলেন বলে জানিয়েছে পুলিশ। 

জলঢাকা থানা-পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নীলফামারীসহ আশপাশের জেলাগুলোতে মোটরসাইকেল চুরির ঘটনা আশঙ্কাজনকহারে বেড়ে গিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের মূলহোতা শাহিনকে গ্রেপ্তার করে করা হয়।

পরে থানা হেফাজতের জিজ্ঞাসাবাদে শাহিন মোটরসাইকেল চুরির বিশদ নেটওয়ার্ক এবং চুরি করা গাড়ি লুকিয়ে রাখার স্থানগুলোর সন্ধান দেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতেই জলঢাকা থানা-পুলিশের কয়েকটি দল নীলফামারী ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলার একাধিক আস্তানায় অভিযান চালায়। এ সময় বিভিন্ন মডেলের ৩২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

এ ব্যাপারে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, ‘শাহিনকে গ্রেপ্তারের পর আমরা তার দেয়া তথ্যের ভিত্তিতে ৩২টি মোটরসাইকেল উদ্ধার করেছি। এ বিষয়ে আরও তথ্যের জন্য তাকে জিজ্ঞাসাবাদ চলছে।’

বিষয় : অভিযান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

নীলফামারীতে ‘চোর চক্রের মূলহোতা’ গ্রেপ্তার, ৩২ মোটরসাইকেল উদ্ধার

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

নীলফামারীর জলঢাকা উপজেলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা শাহিনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে চুরি হওয়া ৩২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ মে) রাতে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম।

গ্রেপ্তার হওয়া শাহিন জলঢাকা উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরির সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছিলেন বলে জানিয়েছে পুলিশ। 

জলঢাকা থানা-পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নীলফামারীসহ আশপাশের জেলাগুলোতে মোটরসাইকেল চুরির ঘটনা আশঙ্কাজনকহারে বেড়ে গিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের মূলহোতা শাহিনকে গ্রেপ্তার করে করা হয়।

পরে থানা হেফাজতের জিজ্ঞাসাবাদে শাহিন মোটরসাইকেল চুরির বিশদ নেটওয়ার্ক এবং চুরি করা গাড়ি লুকিয়ে রাখার স্থানগুলোর সন্ধান দেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতেই জলঢাকা থানা-পুলিশের কয়েকটি দল নীলফামারী ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলার একাধিক আস্তানায় অভিযান চালায়। এ সময় বিভিন্ন মডেলের ৩২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

এ ব্যাপারে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, ‘শাহিনকে গ্রেপ্তারের পর আমরা তার দেয়া তথ্যের ভিত্তিতে ৩২টি মোটরসাইকেল উদ্ধার করেছি। এ বিষয়ে আরও তথ্যের জন্য তাকে জিজ্ঞাসাবাদ চলছে।’

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ