রংপুরের তারাগঞ্জ উপজেলায় ৭ পিস নিষিদ্ধ ট্যাপেণ্ডাডল ট্যাবলেটসহ মোঃ জাহানুর ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২১ মে) রাতে উপজেলার তারাগঞ্জ থেকে বুড়ীরহাট যাওয়ার রাস্তায় জনৈক মিষ্টার আলীর বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ি জাহানুর ইসলাম তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের কুর্শা ডাঙ্গাপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তারাগঞ্জ থানা পুলিশের একটি দল বুড়ীরহাট সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে জাহানুরকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৭ পিস ট্যাপেণ্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার কথা উল্লেখ করে তিনি বলেন:
"মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।" — রুহুল আমিন, ওসি, তারাগঞ্জ থানা

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন