নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক প্রফেসর মোর্শেদ আহমেদ খান। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাফিউল আলম এবং অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের প্রভাষক ফেরদৌস আলম।
এর আগে নির্বাচন উপলক্ষে জমাকৃত মনোনয়নপত্র প্রত্যাহার ও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে কলেজ প্রশাসন।
প্রকাশিত তালিকা অনুযায়ী সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক প্রফেসর মোর্শেদ আহমেদ খান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ বাহারুল আলম সিদ্দীকি এবং ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মাহমুদুল হাসান।
যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাফিউল আলম ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এম. এ. রউফ খান। এছাড়া অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দর্শন বিভাগের প্রভাষক ফেরদৌস আলম এবং ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ সাইফুল ইসলাম।
নির্বাচনকে ঘিরে শিক্ষক মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরো নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশে সম্পন্ন হয়েছে।
কলেজের অধ্যক্ষ বলেন, শিক্ষক পরিষদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে কলেজের সকল শিক্ষক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ভোটাররাও নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নির্বাচনে অংশ নিতে পেরে তারা আনন্দিত। একই সঙ্গে ভবিষ্যতে শিক্ষক পরিষদ কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচিত প্রতিনিধিরা কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
বিষয় : কারমাইকেল কলেজ ক্যাম্পাস

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন