রংপুর    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
আপডেট : শুক্রবার, ২২ মে ২০২৬

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর

পদার্থে দুটি ভুলের পর এবার রসায়ন পরীক্ষায় ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল!

বেরোবিতে সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থীর পাশে প্রতিমন্ত্রী শাহে আলম

প্রাথমিক শিক্ষকদের দৈনিক উপস্থিতির তথ্য সময়মতো পাঠানোর তাগিদ

শিক্ষার্থীদের আর কত গিনিপিগ বানানো হবে

শিক্ষার্থীদের আর কত গিনিপিগ বানানো হবে

কিশোরগঞ্জে এইচএসসি পরীক্ষায় নজিরবিহীন গাফিলতি: ২০২৬-এর বদলে ২০২৫ সালের প্রশ্নে পৌনে ২ ঘণ্টা পরীক্ষা

নীলফামারী জেলায় সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে ট্যালেন্টপুলে ৫২৯ জন এবং সাধারণ গ্রেডে ৭১৩ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

পাসের আশায় শিক্ষককে ‘বাবা’ ডেকে উত্তরপত্রে ছাত্রীর আবেদন

ঈদে বেরোবি শিক্ষার্থীদের বাড়ি ফেরাতে বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শিক্ষার্থীদের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন বাড়ি ফেরা নিশ্চিত করতে বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা। তিনি জানান, আগামী শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নির্দিষ্ট গন্তব্যগুলোর উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যাবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের চাহিদার ওপর ভিত্তি করে আপাতত নিচের রুটগুলোতে বাস চলাচল করবে:

  • রুট ১: বিশ্ববিদ্যালয়-ঢাকা (১টি বাস)

  • রুট ২: বিশ্ববিদ্যালয়-বগুড়া হয়ে নাটোর (১টি বাস)

  • রুট ৩: বিশ্ববিদ্যালয়-তিস্তা-কুড়িগ্রাম (১টি বাস)

  • রুট ৪: বিশ্ববিদ্যালয়-সৈয়দপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় (২টি বাস)

জানা গেছে, গত বুধবার (২০ মে) বেরোবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। সেই দাবির পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত এই ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে।

এ বিষয়ে বেরোবি শাখা ছাত্রদলের নেতা রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন:

"ঈদুল আজহা উপলক্ষে শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্নে বাড়ি ফেরার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা প্রশাসনের কাছে বিভিন্ন বিভাগীয় রুটে বাস চালুর দাবি জানিয়েছিলাম। প্রশাসন দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষার্থীদের দুর্ভোগ অনেকটাই কমবে। সবার ঈদযাত্রা নিরাপদ ও আনন্দমুখর হোক।"

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন যুগান্তকারী উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সন্তোষ দেখা গেছে। ঈদের সময় অতিরিক্ত বাস ভাড়া, যানজট ও টিকিট সংকটের ভোগান্তি থেকে মুক্তি পাওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রফিউল রহমান প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বছর থেকে ঈদ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বাস সেবা চালু করায় আমরা সত্যিই আনন্দিত। এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। তবে ভবিষ্যতে দেশের অন্যান্য দূরবর্তী বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলাগুলোতেও এই সেবা সম্প্রসারণ করা হলে আরও বেশি শিক্ষার্থী উপকৃত হবে।"

বিষয় : ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

ঈদে বেরোবি শিক্ষার্থীদের বাড়ি ফেরাতে বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শিক্ষার্থীদের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন বাড়ি ফেরা নিশ্চিত করতে বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা। তিনি জানান, আগামী শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নির্দিষ্ট গন্তব্যগুলোর উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যাবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের চাহিদার ওপর ভিত্তি করে আপাতত নিচের রুটগুলোতে বাস চলাচল করবে:

  • রুট ১: বিশ্ববিদ্যালয়-ঢাকা (১টি বাস)

  • রুট ২: বিশ্ববিদ্যালয়-বগুড়া হয়ে নাটোর (১টি বাস)

  • রুট ৩: বিশ্ববিদ্যালয়-তিস্তা-কুড়িগ্রাম (১টি বাস)

  • রুট ৪: বিশ্ববিদ্যালয়-সৈয়দপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় (২টি বাস)

জানা গেছে, গত বুধবার (২০ মে) বেরোবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। সেই দাবির পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত এই ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে।

এ বিষয়ে বেরোবি শাখা ছাত্রদলের নেতা রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন:

"ঈদুল আজহা উপলক্ষে শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্নে বাড়ি ফেরার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা প্রশাসনের কাছে বিভিন্ন বিভাগীয় রুটে বাস চালুর দাবি জানিয়েছিলাম। প্রশাসন দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষার্থীদের দুর্ভোগ অনেকটাই কমবে। সবার ঈদযাত্রা নিরাপদ ও আনন্দমুখর হোক।"

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন যুগান্তকারী উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সন্তোষ দেখা গেছে। ঈদের সময় অতিরিক্ত বাস ভাড়া, যানজট ও টিকিট সংকটের ভোগান্তি থেকে মুক্তি পাওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রফিউল রহমান প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বছর থেকে ঈদ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বাস সেবা চালু করায় আমরা সত্যিই আনন্দিত। এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। তবে ভবিষ্যতে দেশের অন্যান্য দূরবর্তী বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলাগুলোতেও এই সেবা সম্প্রসারণ করা হলে আরও বেশি শিক্ষার্থী উপকৃত হবে।"

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ