রংপুর    মঙ্গলবার, ২৬ মে ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে ২০২৬

দিনাজপুর সদরের ১০ ইউনিয়নে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন এমপি জাহাঙ্গীর আলম

প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন এমপি জাহাঙ্গীর আলম । ছবি: জুফাস নিউজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের সদর উপজেলার ১০টি ইউনিয়নের দুস্থ, গরিব ও অসহায় জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা (ঈদ উপহার) বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টায় দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ১ নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের হল রুমে আনুষ্ঠানিকভাবে এই নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তমালিকা পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চেহেলগাজী ইউনিয়নের ১৪০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর এই বিশেষ ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা বিএনপির সদস্য মোস্তফা কামাল মিলন এবং চেহেলগাজী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসাম্মৎ কুসুম। এছাড়াও ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একই দিনে সদর উপজেলার বাকি অন্যান্য ইউনিয়ন পরিষদগুলোতেও যান সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি পৃথক পৃথক ইউনিয়ন পরিষদে আয়োজিত একই কর্মসূচিতে অংশ নিয়ে স্ব-হস্তে দুস্থদের মাঝে এই অর্থ বিতরণ করেন।

এ সময় প্রতিটি ইউনিয়নেই স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। পবিত্র উৎসবের আগে প্রধানমন্ত্রীর এই আর্থিক সহায়তা পেয়ে উপজেলার অসহায় পরিবারগুলোর মাঝে স্বস্তি ও আনন্দের আমেজ দেখা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

দিনাজপুর সদরের ১০ ইউনিয়নে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন এমপি জাহাঙ্গীর আলম

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের সদর উপজেলার ১০টি ইউনিয়নের দুস্থ, গরিব ও অসহায় জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা (ঈদ উপহার) বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টায় দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ১ নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের হল রুমে আনুষ্ঠানিকভাবে এই নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তমালিকা পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চেহেলগাজী ইউনিয়নের ১৪০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর এই বিশেষ ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা বিএনপির সদস্য মোস্তফা কামাল মিলন এবং চেহেলগাজী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসাম্মৎ কুসুম। এছাড়াও ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একই দিনে সদর উপজেলার বাকি অন্যান্য ইউনিয়ন পরিষদগুলোতেও যান সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি পৃথক পৃথক ইউনিয়ন পরিষদে আয়োজিত একই কর্মসূচিতে অংশ নিয়ে স্ব-হস্তে দুস্থদের মাঝে এই অর্থ বিতরণ করেন।

এ সময় প্রতিটি ইউনিয়নেই স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। পবিত্র উৎসবের আগে প্রধানমন্ত্রীর এই আর্থিক সহায়তা পেয়ে উপজেলার অসহায় পরিবারগুলোর মাঝে স্বস্তি ও আনন্দের আমেজ দেখা গেছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ