রংপুর    মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : শুক্রবার, ২৯ মে ২০২৬

দন্ত চিকিৎসক পরিচয়ে রোগী দেখতেন টেকনোলজিস্ট, জরিমানা ৫০ হাজার

শ্যামপুর সুগার মিলস্ পরিদর্শন করলেন সংসদ সদস্য জেবা আমিনা

আপনার সন্তান কত নিরাপদ? তারাগঞ্জে মাদকের জরিপে উদ্বেগজনক চিত্র, নিয়ন্ত্রণে প্রশাসনের চিরুনি অভিযান

কাউনিয়ায় তিস্তা ভাঙনকবলিত এলাকা ও ইপিজেড পরিদর্শনে এমপি জীবা আমিনা

নিউজের সাক্ষাৎকার নিতে সরকারি কর্মকর্তাকে ‘মহোদয়’ বা ‘স্যার’ বলার বাধ্যবাধকতা

তারাগঞ্জে উদ্ধার হওয়া গলিত কঙ্কাল কি নিখোঁজ শহির উদ্দিনের? পরিবারের অপেক্ষা এখন ডিএনএ টেস্টের রিপোর্টের

ঠাকুরগাঁওয়ে ১১৫ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

মাদক সিন্ডিকেটের ছায়ায় তারাগঞ্জ, বাড়ছে অপরাধ

তারাগঞ্জে ঈদের খুশিতে নদীতে গোসল করতে নেমে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

তারাগঞ্জে ঈদের খুশিতে নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু। ছবি: সংগৃহীত

ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই কিশোর। আজ শুক্রবার (২৯ মে) বেলা ১১:৩০ মিনিটের দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ী এলাকার যমুনেশ্বরী নদীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দুই কিশোর হলো—উপজেলার কিসামত মেনানগর ডাংগীর হাট তেলীপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. অহিদ ইসলাম (১৪) এবং একই গ্রামের নুর ইসলামের ছেলে মাসুদ (১৫)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহার আনন্দ উপভোগ করতে আজ সকালে ওই এলাকার বেশ কয়েকজন কিশোর ও যুবক দলবেঁধে স্থানীয় যমুনেশ্বরী নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে অহিদ ও মাসুদ নদীর গভীর পানিতে নেমে পড়ে।

তারা দুজনেই সাঁতার জানত না। ফলে নদীতে নামার পরপরই তারা গভীর পানির তীব্র স্রোতের তোড়ে তলিয়ে যেতে শুরু করে। তাদের ডুবে যেতে দেখে সাথে থাকা বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা দ্রুত নদীতে নেমে উদ্ধার তৎপরতা চালান। 

দীর্ঘ চেষ্টার পর নদী থেকে অচেতন অবস্থায় অহিদ ও মাসুদকে উদ্ধার করে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঈদের আনন্দের রেশ কাটতে না কাটতেই চোখের সামনে দুই কিশোরের এমন অকাল মৃত্যুতে তাদের পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। ফুটফুটে দুই সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। স্বজনদের বুকফাটা আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে কিসামত মেনানগর গ্রামের বাতাস।

বিষয় : তারাগঞ্জ তারাগঞ্জ উপজেলার খবর নিহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

তারাগঞ্জে ঈদের খুশিতে নদীতে গোসল করতে নেমে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই কিশোর। আজ শুক্রবার (২৯ মে) বেলা ১১:৩০ মিনিটের দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ী এলাকার যমুনেশ্বরী নদীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দুই কিশোর হলো—উপজেলার কিসামত মেনানগর ডাংগীর হাট তেলীপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. অহিদ ইসলাম (১৪) এবং একই গ্রামের নুর ইসলামের ছেলে মাসুদ (১৫)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহার আনন্দ উপভোগ করতে আজ সকালে ওই এলাকার বেশ কয়েকজন কিশোর ও যুবক দলবেঁধে স্থানীয় যমুনেশ্বরী নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে অহিদ ও মাসুদ নদীর গভীর পানিতে নেমে পড়ে।

তারা দুজনেই সাঁতার জানত না। ফলে নদীতে নামার পরপরই তারা গভীর পানির তীব্র স্রোতের তোড়ে তলিয়ে যেতে শুরু করে। তাদের ডুবে যেতে দেখে সাথে থাকা বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা দ্রুত নদীতে নেমে উদ্ধার তৎপরতা চালান। 

দীর্ঘ চেষ্টার পর নদী থেকে অচেতন অবস্থায় অহিদ ও মাসুদকে উদ্ধার করে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঈদের আনন্দের রেশ কাটতে না কাটতেই চোখের সামনে দুই কিশোরের এমন অকাল মৃত্যুতে তাদের পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। ফুটফুটে দুই সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। স্বজনদের বুকফাটা আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে কিসামত মেনানগর গ্রামের বাতাস।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ