রংপুর    শনিবার, ০৬ জুন ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : শনিবার, ০৬ জুন ২০২৬

নদীতে গোসলে নেমে রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

শিহাব শাহরিয়ার। ছবি: সংগৃহীত

রংপুরে ঘাঘট নদীতে গোসলে নেমে শিহাব শাহরিয়ার নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী মারা গেছেন।

শুক্রবার (৫ জুন) দুপুর ১টার দিকে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের পানবাড়ি সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিহাব শাহরিয়ার নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের দর্শনা সূত্রাপুর এলাকার মুকুট মিয়া ও শাহনাজ বেগম দম্পতির ছেলে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

ফায়ার সার্ভিস জানায়, দুপুরে তিন বন্ধুর সঙ্গে ঘাঘট নদীতে গোসলে নামেন শিহাব। একপর্যায়ে তিনি নদীর গভীর পানিতে তলিয়ে যান। তার সঙ্গে থাকা বন্ধুরা সাঁতরে তীরে উঠলেও শিহাব নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

রংপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ফারুক জানান, শিহাবকে যখন নদী থেকে উদ্ধার করা হয়, তখনো তার হৃদস্পন্দন পাওয়া যাচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর পরপরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিষয় : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবি রংপুরের খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শনিবার, ০৬ জুন ২০২৬

নদীতে গোসলে নেমে রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

রংপুরে ঘাঘট নদীতে গোসলে নেমে শিহাব শাহরিয়ার নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী মারা গেছেন।

শুক্রবার (৫ জুন) দুপুর ১টার দিকে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের পানবাড়ি সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিহাব শাহরিয়ার নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের দর্শনা সূত্রাপুর এলাকার মুকুট মিয়া ও শাহনাজ বেগম দম্পতির ছেলে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

ফায়ার সার্ভিস জানায়, দুপুরে তিন বন্ধুর সঙ্গে ঘাঘট নদীতে গোসলে নামেন শিহাব। একপর্যায়ে তিনি নদীর গভীর পানিতে তলিয়ে যান। তার সঙ্গে থাকা বন্ধুরা সাঁতরে তীরে উঠলেও শিহাব নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

রংপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ফারুক জানান, শিহাবকে যখন নদী থেকে উদ্ধার করা হয়, তখনো তার হৃদস্পন্দন পাওয়া যাচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর পরপরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ