রংপুর    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
আপডেট : রোববার, ২১ জুন ২০২৬

তারাগঞ্জে মহাসড়ক থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত: মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ ৪ জন গ্রেফতার

তারাগঞ্জে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার: পরিচয় শনাক্তে প্রশাসনের আকুতি

শিগগিরই চালু হবে রংপুরের ১০০ শয্যার আধুনিক শিশু হাসপাতাল

জমি লিখে না দেওয়ায় বদরগঞ্জে মাকে মারধর: ৯ মাস ধরে গৃহহীন বৃদ্ধা, থানায় মামলা

মিঠাপুকুরে সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গাজীপুর থেকে র‍্যাবের হাতে গ্রেফতার

রংপুর পীরগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে ৩ লাখ টাকার জিআর নগদ অর্থ বিতরণ

সৈয়দপুর-রংপুর মহাসড়কের চিকলি বাজারে ওভারটেকিংয়ে দুর্ঘটনা: দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা

তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত হাফিজুল ইসলাম। ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ১০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মোঃ হাফিজুল ইসলাম (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (২১ জুন) রাত ৯টার দিকে উপজেলার ২নং কুর্শা ইউনিয়নের পুরাতন চৌপথি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাফিজুল ইসলাম কুর্শা ইউনিয়নের দেওয়ানীপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, পুরাতন চৌপথি মোড়ে মাদক বেচাকেনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ রাতে তারাগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল সেখানে আকস্মিক অভিযান চালায়। অভিযানকালে ওই মোড়ে অবস্থিত জোনাব আলীর ভাতের হোটেলের সামনে সন্দেহভাজন হিসেবে হাফিজুল ইসলামকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে নেশাজাতীয় ১০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়। 

অভিযানের বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন সাংবাদিকদের বলেন:

“মাদকের মরণছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে তারাগঞ্জ থানা পুলিশ সম্পূর্ণ অনড়। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আমরা কঠোরভাবে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। উদ্ধারকৃত নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেটগুলো জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। সমাজকে পুরোপুরি মাদকমুক্ত না করা পর্যন্ত আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে পুলিশের এই সফল মাদকবিরোধী অভিযানকে সাধুবাদ ও স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন মহল। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।

একই সঙ্গে স্থানীয় বাসিন্দারা জোর দাবি জানিয়ে বলেন, কুর্শা ইউনিয়নের পাশাপাশি উপজেলার ১ নং আলমপুর ইউনিয়নেও মাদকের বিস্তার রোধে পুলিশ ও প্রশাসনের বিশেষ এবং চিরুনি অভিযান চালানো এখন সময়ের দাবি।

বিষয় : তারাগঞ্জ তারাগঞ্জ উপজেলার খবর মাদক কারবারি মাদক সহ গ্রেফতার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ১০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মোঃ হাফিজুল ইসলাম (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (২১ জুন) রাত ৯টার দিকে উপজেলার ২নং কুর্শা ইউনিয়নের পুরাতন চৌপথি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাফিজুল ইসলাম কুর্শা ইউনিয়নের দেওয়ানীপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, পুরাতন চৌপথি মোড়ে মাদক বেচাকেনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ রাতে তারাগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল সেখানে আকস্মিক অভিযান চালায়। অভিযানকালে ওই মোড়ে অবস্থিত জোনাব আলীর ভাতের হোটেলের সামনে সন্দেহভাজন হিসেবে হাফিজুল ইসলামকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে নেশাজাতীয় ১০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়। 

অভিযানের বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন সাংবাদিকদের বলেন:

“মাদকের মরণছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে তারাগঞ্জ থানা পুলিশ সম্পূর্ণ অনড়। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আমরা কঠোরভাবে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। উদ্ধারকৃত নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেটগুলো জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। সমাজকে পুরোপুরি মাদকমুক্ত না করা পর্যন্ত আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে পুলিশের এই সফল মাদকবিরোধী অভিযানকে সাধুবাদ ও স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন মহল। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।

একই সঙ্গে স্থানীয় বাসিন্দারা জোর দাবি জানিয়ে বলেন, কুর্শা ইউনিয়নের পাশাপাশি উপজেলার ১ নং আলমপুর ইউনিয়নেও মাদকের বিস্তার রোধে পুলিশ ও প্রশাসনের বিশেষ এবং চিরুনি অভিযান চালানো এখন সময়ের দাবি।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ