রংপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সৈয়দপুরে রেলের ৭০ একর জমি উদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছে: রেলপথমন্ত্রী

সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা

সৈয়দপুরে ৩টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

সৈয়দপুরে বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা মনিরুজ্জামান জুন গ্রেফতার

নাশকতার মামলায় সৈয়দপুরে আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মোস্তফা ফিরোজ গ্রেপ্তার

সৈয়দপুরে পুকুরে মিলল তাজা গ্রেনেড, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বলে ধারণা র‍্যাবের

কান্নার দিন শেষ! নতুন ভ্যান আর পড়াশোনার দায়িত্ব পেল সৈয়দপুরের সেই রেজোয়ান

সৈয়দপুরের ‘পাতাকুড়ি’ পার্কে অসামাজিক কার্যকলাপের অভিযোগ: বন্ধের দাবিতে ডিসিকে স্থানীয়দের স্মারকলিপি

সৈয়দপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সৈয়দপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

আজ  বুধবার ১৫ জুলাই, ২০২৬ বাংলাদেশ সরকারের উদ্যোগে এবং জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিদ্যালয় চত্বরে গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে সরকারি উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির মোঃ শফিকুল ইসলাম এবং সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ গফুর উদ্দিন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারি এই উদ্যোগকে সফল করতে সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। বিশেষ করে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো এবং তার পরিচর্যা করার ব্যাপারে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সৈয়দপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

আজ  বুধবার ১৫ জুলাই, ২০২৬ বাংলাদেশ সরকারের উদ্যোগে এবং জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিদ্যালয় চত্বরে গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে সরকারি উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির মোঃ শফিকুল ইসলাম এবং সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ গফুর উদ্দিন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারি এই উদ্যোগকে সফল করতে সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। বিশেষ করে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো এবং তার পরিচর্যা করার ব্যাপারে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ