রংপুর    বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মিঠাপুকুরে সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গাজীপুর থেকে র‍্যাবের হাতে গ্রেফতার

রংপুর পীরগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে ৩ লাখ টাকার জিআর নগদ অর্থ বিতরণ

সৈয়দপুর-রংপুর মহাসড়কের চিকলি বাজারে ওভারটেকিংয়ে দুর্ঘটনা: দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা

দায়িত্বে অবহেলার অভিযোগে মিঠাপুকুরের সমাজসেবী ইতিকে শোকজ

তারাগঞ্জ আরডিএ পরিদর্শনে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল: গ্রামীণ উন্নয়ন ছাড়া দেশের টেকসই অগ্রগতি সম্ভব নয়

মাদক ও অনলাইন জুয়া ছেড়ে খেলার মাঠে পীরগঞ্জের সরলিয়ার যুব সমাজ।

মিঠাপুকুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

রংপুরের পীরগঞ্জের বৈদ্যুতিক শট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রনে

রংপুরের পীরগঞ্জের বৈদ্যুতিক শট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রনে

মিঠাপুকুরে সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গাজীপুর থেকে র‍্যাবের হাতে গ্রেফতার

মিঠাপুকুরে সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গাজীপুর থেকে র‍্যাবের হাতে গ্রেফতার
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি তুহিন গাজীপুর থেকে গ্রেপ্তার। ছবি: জুফাস নিউজ

রংপুরের মিঠাপুকুরে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলার প্রধান আসামি তানভীর হোসেন ওরফে তুহিনকে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৩ ও র‍্যাব-১-এর একটি যৌথ দল এই অভিযান চালায়। গ্রেপ্তার হওয়া তানভীর মিঠাপুকুর উপজেলার পায়রাবতী কৃষ্ণপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে।

মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে রয়েছেন। এই সুযোগে প্রতিবেশী তানভীর ওই নারীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ১১ জুন সন্ধ্যায় ভুক্তভোগী নারী টিউবওয়েলে পানি আনতে গেলে তানভীর তাকে অতর্কিত আক্রমণ করেন এবং শ্লীলতাহানির চেষ্টা চালান। নারীর চিৎকারে তার পুত্রবধূ এগিয়ে এলে তানভীর পালিয়ে যান।

এ ঘটনায় ১২ জুন স্থানীয় মসজিদ কমিটিতে সালিশ হওয়ার কথা ছিল। কিন্তু তানভীর সেখানে উপস্থিত হননি। উল্টো সালিশ থেকে ফেরার পথে ওই নারীর ওপর পুনরায় হামলা চালান তিনি। এ সময় ইটের আঘাতে নারীর হাঁটুতে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার প্রায় এক মাস পর ১৬ জুলাই ভুক্তভোগী নারী আদালতে অভিযোগ করলে মিঠাপুকুর থানায় মামলা নথিভুক্ত হয়। মামলার পর থেকেই তানভীর আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩-এর একটি দল গাজীপুরের বাসন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তার হওয়া আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয় : রংপুরের খবর ধর্ষণ মিঠাপুকুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মিঠাপুকুরে সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গাজীপুর থেকে র‍্যাবের হাতে গ্রেফতার

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

রংপুরের মিঠাপুকুরে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলার প্রধান আসামি তানভীর হোসেন ওরফে তুহিনকে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৩ ও র‍্যাব-১-এর একটি যৌথ দল এই অভিযান চালায়। গ্রেপ্তার হওয়া তানভীর মিঠাপুকুর উপজেলার পায়রাবতী কৃষ্ণপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে।

মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে রয়েছেন। এই সুযোগে প্রতিবেশী তানভীর ওই নারীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ১১ জুন সন্ধ্যায় ভুক্তভোগী নারী টিউবওয়েলে পানি আনতে গেলে তানভীর তাকে অতর্কিত আক্রমণ করেন এবং শ্লীলতাহানির চেষ্টা চালান। নারীর চিৎকারে তার পুত্রবধূ এগিয়ে এলে তানভীর পালিয়ে যান।

এ ঘটনায় ১২ জুন স্থানীয় মসজিদ কমিটিতে সালিশ হওয়ার কথা ছিল। কিন্তু তানভীর সেখানে উপস্থিত হননি। উল্টো সালিশ থেকে ফেরার পথে ওই নারীর ওপর পুনরায় হামলা চালান তিনি। এ সময় ইটের আঘাতে নারীর হাঁটুতে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার প্রায় এক মাস পর ১৬ জুলাই ভুক্তভোগী নারী আদালতে অভিযোগ করলে মিঠাপুকুর থানায় মামলা নথিভুক্ত হয়। মামলার পর থেকেই তানভীর আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩-এর একটি দল গাজীপুরের বাসন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তার হওয়া আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ