রংপুর    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট ২০২৬

ডোমারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা, ইউপি সদস্যের বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ

সড়কে মৃত্যুর মিছিল, তারাগঞ্জে দুইজনসহ একদিনে প্রাণ গেল নীলফামারীর ৪ জনের

সৈয়দপুরে স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

ডোমারে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না পেয়ে মানববন্ধন, দ্রুত সমাধানের দাবি ক্ষতিগ্রস্তদের

নবাগত পুলিশ সুপারের সাথে  নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

ডোমারের ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ শুরু

জানালা দিয়ে মোবাইল ছিনতাই, উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন শিক্ষক

ডোমার-জলঢাকা সড়কে গরুবাহী ভটভটির বেপরোয়া থাবা: বাইক চালক শাহজাহানের মর্মান্তিক মৃত্যু

প্রতিকী ছবি

অনিবন্ধিত ও বেপরোয়া ভটভটির নির্মম বলি হলেন আরও এক তরুণ। নীলফামারীর ডোমারে ডোমার-জলঢাকা সড়কে গরুবাহী একটি ভটভটির সজোর ধাক্কায় শাহজাহান আলী (২৫) নামের এক মোটরসাইকেল চালকের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

আজ সোমবার (১৭ আগস্ট) সকালে ডোমার-জলঢাকা সড়কের তিনবট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান ডিমলা উপজেলা সদরের রামডাঙ্গা এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে। আহতরা হলেন একই এলাকার লোকমান হোসেন (৪৫) এবং জলঢাকা উপজেলার শিমুলবাড়ি এলাকার রাবিয়াল হোসেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে একই বাইকে করে তিনজন আরোহী তিনবট বাজারের দিকে যাচ্ছিলেন। পথে একটি গবাদিপশুবাহী দ্রুতগতির ভটভটি হুট করেই মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাইকে থাকা তিনজনই ছিটকে পিচঢালা সড়কে আছড়ে পড়েন।

পথচারী ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁদের রক্তাত অবস্থায় উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পরই কর্তব্যরত চিকিৎসক চালক শাহজাহানকে মৃত ঘোষণা করেন। অপর দুই আহত আরোহী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন:

"সড়ক দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।"

বিষয় : সড়ক দুর্ঘটনা ডোমারের খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ডোমার-জলঢাকা সড়কে গরুবাহী ভটভটির বেপরোয়া থাবা: বাইক চালক শাহজাহানের মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

অনিবন্ধিত ও বেপরোয়া ভটভটির নির্মম বলি হলেন আরও এক তরুণ। নীলফামারীর ডোমারে ডোমার-জলঢাকা সড়কে গরুবাহী একটি ভটভটির সজোর ধাক্কায় শাহজাহান আলী (২৫) নামের এক মোটরসাইকেল চালকের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

আজ সোমবার (১৭ আগস্ট) সকালে ডোমার-জলঢাকা সড়কের তিনবট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান ডিমলা উপজেলা সদরের রামডাঙ্গা এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে। আহতরা হলেন একই এলাকার লোকমান হোসেন (৪৫) এবং জলঢাকা উপজেলার শিমুলবাড়ি এলাকার রাবিয়াল হোসেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে একই বাইকে করে তিনজন আরোহী তিনবট বাজারের দিকে যাচ্ছিলেন। পথে একটি গবাদিপশুবাহী দ্রুতগতির ভটভটি হুট করেই মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাইকে থাকা তিনজনই ছিটকে পিচঢালা সড়কে আছড়ে পড়েন।

পথচারী ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁদের রক্তাত অবস্থায় উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পরই কর্তব্যরত চিকিৎসক চালক শাহজাহানকে মৃত ঘোষণা করেন। অপর দুই আহত আরোহী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন:

"সড়ক দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।"

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ