রংপুর    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জুফাস নিউজ

ঋতুর পালাবদলে প্রকৃতিতে এলো হেমন্ত

ঋতুর পালাবদলে প্রকৃতিতে এলো হেমন্ত
ছবি: সংগৃহীত

পঞ্জিকার পাতায় আজ থেকে শুরু হলো হেমন্ত। শরতের পর কার্তিক-অগ্রহায়ণ মিলে এই হেমন্ত।

বাংলার ষড়ঋতুর পরিক্রমায় চতুর্থ ঋতু হেমন্ত। একে বলা হয় শীতের বাহন। শীতের আগমনী বার্তা নিয়ে ধীর ধীরে প্রকৃতিতে আসে এ ঋতু।

জীবন ও প্রকৃতিতে এক আশ্চর্য সময় হয়ে ওঠে হেমন্ত। তীব্র গরমও থাকে না আবার শীতও জেঁকে বসে না। তবে রাতের বেলা এবং ভোরে হালকা হিমেল হাওয়া ও কুয়াশার ছোঁয়া পাওয়া যায়। বর্ষার পরে এই সময়ে বৃক্ষরাজি থাকে সবুজে ভরা। ভরা থাকে খাল-বিল নদী-নালা। বিল জুড়ে থাকে সাদা-লাল শাপলা আর পদ্ম ফুলের সমারোহ।

রবীন্দ্রনাথ ঠাকুর হেমন্তকে নিয়ে লিখেছেন- ‘আজি হেমন্তের শান্তি ব্যাপ্ত চরাচরে/ জনশূন্য ক্ষেত্র মাঝে দীপ্ত দ্বিপ্রহরে/ শব্দহীন গতিহীন স্তব্ধতা উদার/ রয়েছে পড়িয়া শ্রান্ত দিগন্ত প্রসার/ স্বর্ণশ্যাম ডানা মেলি।’

তবে শরতের পরে আর শীতের আগে এ ঋতু এখন যেন কাগুজে ঋতুতে পরিণত হয়েছে। বাস্তবে এ ঋতুর আবেশ বাঙালির ঐতিহ্য থেকে হারিয়ে যেতে বসেছে।

পরিবর্তনশীল এই আবহাওয়ায় প্রকৃতি এখন আর নিয়ম মানছে না। অনেকটা খামখেয়ালি হয়ে উঠেছে। যত দিন যাবে, ততই সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমতে থাকবে।

বিষয় : হেমন্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঋতুর পালাবদলে প্রকৃতিতে এলো হেমন্ত

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

পঞ্জিকার পাতায় আজ থেকে শুরু হলো হেমন্ত। শরতের পর কার্তিক-অগ্রহায়ণ মিলে এই হেমন্ত।

বাংলার ষড়ঋতুর পরিক্রমায় চতুর্থ ঋতু হেমন্ত। একে বলা হয় শীতের বাহন। শীতের আগমনী বার্তা নিয়ে ধীর ধীরে প্রকৃতিতে আসে এ ঋতু।

জীবন ও প্রকৃতিতে এক আশ্চর্য সময় হয়ে ওঠে হেমন্ত। তীব্র গরমও থাকে না আবার শীতও জেঁকে বসে না। তবে রাতের বেলা এবং ভোরে হালকা হিমেল হাওয়া ও কুয়াশার ছোঁয়া পাওয়া যায়। বর্ষার পরে এই সময়ে বৃক্ষরাজি থাকে সবুজে ভরা। ভরা থাকে খাল-বিল নদী-নালা। বিল জুড়ে থাকে সাদা-লাল শাপলা আর পদ্ম ফুলের সমারোহ।

রবীন্দ্রনাথ ঠাকুর হেমন্তকে নিয়ে লিখেছেন- ‘আজি হেমন্তের শান্তি ব্যাপ্ত চরাচরে/ জনশূন্য ক্ষেত্র মাঝে দীপ্ত দ্বিপ্রহরে/ শব্দহীন গতিহীন স্তব্ধতা উদার/ রয়েছে পড়িয়া শ্রান্ত দিগন্ত প্রসার/ স্বর্ণশ্যাম ডানা মেলি।’

তবে শরতের পরে আর শীতের আগে এ ঋতু এখন যেন কাগুজে ঋতুতে পরিণত হয়েছে। বাস্তবে এ ঋতুর আবেশ বাঙালির ঐতিহ্য থেকে হারিয়ে যেতে বসেছে। 

পরিবর্তনশীল এই আবহাওয়ায় প্রকৃতি এখন আর নিয়ম মানছে না। অনেকটা খামখেয়ালি হয়ে উঠেছে। যত দিন যাবে, ততই সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমতে থাকবে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ