রংপুর    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর

পেশাগত দায়িত্ব পালনকালে মিরপুরে হামলার শিকার সাংবাদিক জাহিদুল ইসলাম পাপ্পু

ঠাকুরগাঁও এমপিকে নিয়ে এআই দিয়ে অশ্লীল ভিডিও, থানায় মামলা

শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সম্মাননা স্মারক পেলেন নীলফামারীর সাংবাদিক আশরাফুল ইসলাম রাজু

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটি গঠন

অপপ্রচারে ব্যর্থ হয়ে আবু সাঈদ অপুর কাছে ফোন কলে ক্ষমা চাইলেন সেই প্রতিনিধি

একযুগ পর সাংবাদিক উৎস হত্যা মামলার রায়: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

একযুগ পর সাংবাদিক উৎস হত্যা মামলার রায়: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর

রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর
ছবি: সংগৃহীত

বঞ্চিত, নির্যাতিত এবং পেশাদার সাংবাদিকদের আর্থিক অনুদান নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ পরিচালক এবিএম রফিকুল ইসলাম।

আজ সোমবার দুপুরে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এ সময় রংপুর বিভাগের ৬ জেলার মৃতসহ ৫৪ জন সাংবাদিকের মাঝে ২৮ লাখ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এরমধ্যে রংপুরের ২২ জন, দিনাজপুরের ১৩ জন, কুড়িগ্রামের ৮ জন, গাইবান্ধার ৮ জন, ঠাকুরগাঁও ও লালমনিরহাটের ১ জন এবং ৪ জন মৃত সাংবাদিকদের পরিবার রয়েছেন।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ট্রাস্টের উপ-পরিচালক (অর্থ ও প্রশাসন) এবিএম রফিকুল ইসলাম।

ডিসি ইসরাত জাহানের সভাপতিত্বে এবং আরপিইউজে সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) রমিজ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খৃষ্টফার হিমেল রিছিল।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, রংপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন, আরপিইউজে সাংগঠনিক সম্পাদক বাদশা ওসমানী, গাইবান্ধা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, কুড়িগ্রাম প্রেসক্লাবের নির্বাহী সদস্য রেজাউল কমির রেজা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ট্রাস্টের উপ-পরিচালক এবিএম রফিকুল ইসলাম বলেন, ‘কল্যাণ ট্রাস্টের বাজেট বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে আরও অধিক সংখ্যক সাংবাদিকদের অনুদানের আওতায় আনা যাবে।

তিনি বিধিমালা অনুযায়ী বঞ্চিত, নির্যাতিত, অসুস্থ্য, আর্থিকভাবে অস্বচ্ছল পেশাদার সাংবাদিকদের এ অনুদানের আওতায় আনতে সংশ্লিষ্ট সকলকে নির্ভূলভাবে কাজ করার আহবান জানান।

তিনি আরও বলেন, এখন থেকে শহর ও গ্রাম সব মৃত সাংবাদিকদের একরম আর্থিক অনুদানের বিষয়ে নীতিমালা প্রনয়ণ করা হচ্ছে।

সভাপতির বক্তব্যে ডিসি ইসরাজ জাহান বলেন, ‘সমাজ প্রশাসন রাষ্ট্রকে জবাবদিহীতার আওতায় থাকতে সহযোগিতা করে গণমাধ্যম। বস্তুনিষ্ঠ সংবাদ নিশ্চিত করার মাধ্যমে গণমাধ্যমকর্মীদের সেটি নিশ্চিত করতে হবে। এছাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের বরাদ্দ বাড়ানোর কথাও বলেন ডিসি।

রংপুরসহ বিভাগের সাংবাদিক ও তাদের পরিবারের জন্য স্বল্প মূল্যে স্বাস্থ্য সেবায় সরকারি বেসরকারি হাসপাতালগুলোর সাথে সমঝোতা চুক্তি করার জন্য যা যা প্রয়োজন সব করা হবে বলে জানান তিনি।

বিষয় : রংপুরের খবর সাংবাদিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ