বাইরে তখন রোদ হোক কিংবা মুষলধারে বৃষ্টি, ষাটোর্ধ্ব এক প্রবীণ মানুষের কাছে আবহাওয়া কোনো বাধা নয়। সকালে কাঁধে একটি কালো ব্যাগ, হাতে কলম আর নোটপ্যাড নিয়ে বিরামপুর পৌর এলাকার বাসা থেকে বেরিয়ে পড়েন তিনি। শহরের অলিগলি থেকে শুরু করে গ্রামের মেঠোপথ কিংবা সরকারি দপ্তর—সব জায়গায় তাঁর নিয়মিত উপস্থিতি। দীর্ঘ ২৮ বছরের সাংবাদিকতা পেশায় মানুষের অধিকার ও সমস্যার কথা তিনি অকপটে লিখে গেলেও নিজের জীবনের গল্পটা রয়ে গেছে চরম অবহেলা আর না পাওয়ার বেদনায়। বলছি দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার স্কুলপাড়ার বাসিন্দা নিবেদিতপ্রাণ সংবাদকর্মী আজহার ইমামের কথা।
সাংবাদিকতার বর্ণাঢ্য এই দীর্ঘ যাত্রায় ১৯৯৬ সালে সাপ্তাহিক ‘হিলিবার্তা’র মাধ্যমে পথচলা শুরু করেছিলেন তিনি। এরপর একে একে কাজ করেছেন দৈনিক ‘আজ ও আগামীকাল’, ‘দুর্জয় বাংলা’, ‘আমাদের অর্থনীতি’, ‘আমাদের সময়’ এবং সর্বশেষ জাতীয় দৈনিক ‘কালবেলা’য়। এতগুলো গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করলেও তাঁর জীবনে আর্থিক সচ্ছলতা আসেনি। যেখানে অন্য সাংবাদিকদের কাছে সাইকেল বা মোটরসাইকেল যোগাযোগের প্রধান বাহন, সেখানে আজহার ইমামের একমাত্র সম্বল তাঁর নিজের দুটি পা। আজও কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে তাঁকে সংবাদ সংগ্রহ করতে হয়।
পারিবারিক জীবনেও নেমে এসেছে একের পর এক কঠিন ট্র্যাজেডি। মায়ের চিকিৎসার ব্যয় মেটাতে পৈতৃক সূত্রে পাওয়া ২৩ শতকের বসতভিটাও একসময় বিক্রি করে দিতে বাধ্য হন তিনি। বর্তমানে পরিবারের মাথার ওপর নিজস্ব কোনো ছাদ নেই, থাকতে হয় ভাড়াবাড়িতে। তাঁর পরিবারে রয়েছে অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী স্ত্রী লাবনী খাতুন এবং স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া একমাত্র কন্যাসন্তান আয়েশা লাবিবা তুবা। নিজের চরম অভাবের মাঝেও স্ত্রী-সন্তানের অন্ন সংস্থান ও মেয়ের পড়াশোনার খরচ জোগাতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে তাঁকে।
বয়সের ভারে শরীর যখন আর আগের মতো সায় দেয় না, তখনো থেমে থাকেনি তাঁর বিরামহীন চলাফেরা। অতীতে স্থানীয় এক সংসদ সদস্য মাথা গোঁজার একটি ঘরের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হয়নি। ক্ষমতার পটপরিবর্তন কিংবা রাজনৈতিক বৃত্তের বাইরে থাকা এই নিঃস্ব সাংবাদিকের জীবনে আজও মেলেনি কোনো সরকারি বা বেসরকারি সহযোগিতা।
মফস্বল সাংবাদিকতার এক কঠিন ও নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি আজহার ইমাম। যাঁরা প্রতিদিন সমাজের নানা অসংগতি আর মানুষের সুখ-দুঃখের চিত্র জাতির সামনে তুলে ধরেন, তাঁদের অনেকের ব্যক্তিগত জীবনই যে এভাবেই নীরবে নিভৃতে অন্ধকারের আড়ালে হারিয়ে যায়—আজহার ইমাম তারই এক জীবন্ত সাক্ষী। শত কষ্ট আর অপূর্ণতা সত্ত্বেও কালো ব্যাগ আর নোটপ্যাড কাঁধে নিয়ে তাঁর এই অবিরাম পথচলা আজও আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত সাংবাদিকতার আসল অর্থ।
বিষয় : দিনাজপুরের খবর সাংবাদিক প্রেস ক্লাব

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন