রংপুর    সোমবার, ১৭ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : সোমবার, ১৮ মে ২০২৬

অনুমোদনহীন ক্ষতিকর পণ্য বিক্রির দায়; চিরিরবন্দরে আইসক্রিম ফ্যাক্টরিকে অর্থদণ্ড

চিরিরবন্দরে আইসক্রিম ফ্যাক্টরিকে অর্থদণ্ড । ছবি: সংগৃহীত

দিনাজপুরের চিরিরবন্দরে অনুমোদনহীন ও ক্ষতিকর পানীয় রাখা, উৎপাদন এবং বিক্রির দায়ে একটি আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে জব্দকৃত ক্ষতিকর মালামাল ধ্বংস করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, গতকাল রবিবার (১৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কারেন্টহাট এলাকায় অবস্থিত 'শাফিন আইসক্রিম ফ্যাক্টরি'তে একটি ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ।

অভিযান চলাকালীন ওই ফ্যাক্টরির ভেতরে অনুমোদনবিহীন ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত পানীয়, আইসক্রিম উৎপাদন ও বাজারজাতকরণের প্রমাণ মেলে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে শাস্তির আদেশ দেওয়া হয়। একই সাথে সেখানে থাকা বিপুল পরিমাণ অবৈধ ও ক্ষতিকর মালামাল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন,

"জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলে অনুমোদনহীন ও ক্ষতিকর পণ্য উৎপাদনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। খাদ্যে ভেজাল ও ভোক্তা অধিকার ক্ষুণ্ন করার বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

বিষয় : অভিযান দিনাজপুরের খবর জরিমনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

অনুমোদনহীন ক্ষতিকর পণ্য বিক্রির দায়; চিরিরবন্দরে আইসক্রিম ফ্যাক্টরিকে অর্থদণ্ড

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

দিনাজপুরের চিরিরবন্দরে অনুমোদনহীন ও ক্ষতিকর পানীয় রাখা, উৎপাদন এবং বিক্রির দায়ে একটি আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে জব্দকৃত ক্ষতিকর মালামাল ধ্বংস করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, গতকাল রবিবার (১৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কারেন্টহাট এলাকায় অবস্থিত 'শাফিন আইসক্রিম ফ্যাক্টরি'তে একটি ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ।

অভিযান চলাকালীন ওই ফ্যাক্টরির ভেতরে অনুমোদনবিহীন ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত পানীয়, আইসক্রিম উৎপাদন ও বাজারজাতকরণের প্রমাণ মেলে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে শাস্তির আদেশ দেওয়া হয়। একই সাথে সেখানে থাকা বিপুল পরিমাণ অবৈধ ও ক্ষতিকর মালামাল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন,

"জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলে অনুমোদনহীন ও ক্ষতিকর পণ্য উৎপাদনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। খাদ্যে ভেজাল ও ভোক্তা অধিকার ক্ষুণ্ন করার বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ