রংপুর    মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : শুক্রবার, ২২ মে ২০২৬

নিউজের সাক্ষাৎকার নিতে সরকারি কর্মকর্তাকে ‘মহোদয়’ বা ‘স্যার’ বলার বাধ্যবাধকতা

তারাগঞ্জে উদ্ধার হওয়া গলিত কঙ্কাল কি নিখোঁজ শহির উদ্দিনের? পরিবারের অপেক্ষা এখন ডিএনএ টেস্টের রিপোর্টের

ঠাকুরগাঁওয়ে ১১৫ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

মাদক সিন্ডিকেটের ছায়ায় তারাগঞ্জ, বাড়ছে অপরাধ

তারাগঞ্জে নিহত সানজিদার কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারকে সংসদ সদস্য আজহারুল ইসলামের অনুদান

তারাগঞ্জে নিহত শিশু সানজিদার পরিবারের পাশে বিএনপি: তারেক রহমানের নির্দেশনায় আর্থিক অনুদান প্রদান

তেঁতুলিয়ায় ইউএনও’র বিরুদ্ধে ঘুষ গ্রহণের মিথ্যা অভিযোগে বিক্ষোভ

রংপুরে আত্মহত্যা প্ররোচনা মামলায় অভিযুক্ত মেডিকেল শিক্ষার্থী সাকিনের একদিনের রিমান্ড মঞ্জুর

পীরগঞ্জে কালবৈশাখীতে মাঠের পর মাঠ বোরো ধান লন্ডভন্ড, বিপাকে কৃষকরা!

পীরগঞ্জে কালবৈশাখীতে মাঠের পর মাঠ বোরো ধান লন্ডভন্ড, বিপাকে কৃষকরা । ছবি: জুফাস নিউজ

রংপুরের পীরগঞ্জ উপজেলায় আকস্মিক কালবৈশাখীতে মাঠের পর মাঠ পাকা বোরো ধান লন্ডভন্ড হয়ে পড়েছে। প্রবল বাতাস ও ভারী বৃষ্টিতে ধানগাছ মাটিতে নুয়ে পড়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। বছরের প্রধান ফসল ঘরে তোলার আগমুহূর্তে এমন দুর্যোগে অনেক কৃষকের স্বপ্ন ভেঙে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার সকালে উপজেলার কাবিলপুর, রায়পুর, চতরা, বড় আলমপুর, টুকুরিয়া, মদনখালী, ভেন্ডাবাড়িসহ বিভিন্ন এলাকায় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে বিস্তীর্ণ মাঠের পাকা ধান মাটিতে নুয়ে পড়ে। কোথাও কোথাও জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটতে আরও দুর্ভোগে পড়েছেন কৃষকেরা।

সরেজমিন দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে পাকা ধান মাটিতে লুটিয়ে আছে। অনেক কৃষক পরিবার নিয়ে মাঠে নেমে ধান রক্ষার চেষ্টা করছেন। তবে শ্রমিকসংকট ও বৃষ্টির কারণে ধান কাটতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। কৃষকদের আশঙ্কা, দ্রুত ধান কেটে না তুলতে পারলে পানিতে ভিজে ধানের গুণগত মান নষ্ট হয়ে যাবে এবং ফলনও কমে যাবে। 

স্থানীয় কৃষকেরা জানান, ধারদেনা করে সার, বীজ ও কীটনাশক সংগ্রহ করে তারা বোরো ধানের আবাদ করেছিলেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও ভালো হয়েছিল। কিন্তু আকস্মিক কালবৈশাখীতে সব হিসাব-নিকাশ এলোমেলো হয়ে গেছে।

কৃষক মাসুদ মিয়া বলেন, ‘সারা বছর কষ্ট করে ধান চাষ করেছি। ফলনও ভালো হয়েছিল। ভাবছিলাম ধান বিক্রি করে ঋণ শোধ করব। কিন্তু ঝড়ে সব শেষ হয়ে গেল। এখন শ্রমিকও পাওয়া যাচ্ছে না, কীভাবে ধান ঘরে তুলব বুঝতে পারছি না।’

আরেক কৃষক রানু মিয়া বলেন, ‘ধান মাটিতে পড়ে থাকলে দ্রুত পচে যাবে। বৃষ্টি আরও হলে ক্ষতি বাড়বে। সরকারিভাবে সহায়তা না পেলে আমরা বড় বিপদে পড়ব।’

এদিকে ঝড়ে বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়েছে এবং বেশ কয়েকটি কাঁচা ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় কয়েক ঘণ্টা দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ জানান, আকস্মিক ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় পাকা বোরো ধানের ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠপর্যায়ে কাজ চলছে। কৃষকদের দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

বিষয় : কালবৈশাখী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

পীরগঞ্জে কালবৈশাখীতে মাঠের পর মাঠ বোরো ধান লন্ডভন্ড, বিপাকে কৃষকরা!

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ