রংপুর    বুধবার, ১৫ জুলাই ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : রোববার, ৩১ মে ২০২৬

দন্ত চিকিৎসক পরিচয়ে রোগী দেখতেন টেকনোলজিস্ট, জরিমানা ৫০ হাজার

শ্যামপুর সুগার মিলস্ পরিদর্শন করলেন সংসদ সদস্য জেবা আমিনা

আপনার সন্তান কত নিরাপদ? তারাগঞ্জে মাদকের জরিপে উদ্বেগজনক চিত্র, নিয়ন্ত্রণে প্রশাসনের চিরুনি অভিযান

কাউনিয়ায় তিস্তা ভাঙনকবলিত এলাকা ও ইপিজেড পরিদর্শনে এমপি জীবা আমিনা

নিউজের সাক্ষাৎকার নিতে সরকারি কর্মকর্তাকে ‘মহোদয়’ বা ‘স্যার’ বলার বাধ্যবাধকতা

তারাগঞ্জে উদ্ধার হওয়া গলিত কঙ্কাল কি নিখোঁজ শহির উদ্দিনের? পরিবারের অপেক্ষা এখন ডিএনএ টেস্টের রিপোর্টের

ঠাকুরগাঁওয়ে ১১৫ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

মাদক সিন্ডিকেটের ছায়ায় তারাগঞ্জ, বাড়ছে অপরাধ

আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী; পীরগাছায় পকেটে চিরকুট রেখে ট্রেনের নিচে ঝাঁপ যুবকের

ঘটনাস্থলে পড়ে থাকা যুবকের মরদেহ এবং তার পকেটে থাকা চিরকুট। ছবি: জুফাস নিউজ

‘আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী। আমার জন্য দোয়া করবেন’—প্যান্টের পকেটে এমন একটি চিরকুট লিখে রংপুরের পীরগাছায় আতিক হোসাইন (২৩) নামে এক যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

আজ রোববার (৩১ মে) সকাল সাড়ে ৭টায় উপজেলার উচাপাড়া ও দুধিয়াবাড়ি রেলগেটের অদূরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আতিক হোসাইন পীরগাছা উপজেলার কিসামত পারুল এলাকার আলতাব হোসেনের ছেলে। তাঁর হাতে মেহেদি দিয়ে ‘হোসাইন’ নামটি লেখা ছিল।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী 'বগুড়া কমিউটার' ট্রেনটি পীরগাছার উচাপাড়া ও দুধিয়াবাড়ি রেলগেট এলাকা অতিক্রম করছিল। এ সময় আতিক হোসাইন আচমকা চলন্ত ট্রেনের নিচে মাথা পেতে দেন। ট্রেনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। 

ট্রেনটি চলে যাওয়ার পর রেললাইনের পাশে মাথাবিহীন নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ ও রেল কর্তৃপক্ষকে খবর দেয়। পরবর্তীতে ছিন্নভিন্ন মরদেহের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন এসে আতিকের পরিচয় শনাক্ত করেন। তবে তিনি কী কারণে আত্মহত্যা করেছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো জানা যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রেললাইনের পাশে পড়ে আছে যুবকের মাথাবিহীন দেহ। সুরতহাল করার সময় তাঁর প্যান্টের পেছনের পকেটে একটি চিরকুট বা সুইসাইড নোট পাওয়া যায়। সেখানে লেখা ছিল—“আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী। আমার জন্য দোয়া করবেন।”

পীরগাছা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ইউছুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পর-ই শান্তাহার ও লালমনিরহাট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ইতিমধ্যে বিষয়টি রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানানো হয়েছে। পুলিশ এসে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।

বিষয় : রেল দুর্ঘটনা রেলের সামনে লাফ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বুধবার, ১৫ জুলাই ২০২৬

আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী; পীরগাছায় পকেটে চিরকুট রেখে ট্রেনের নিচে ঝাঁপ যুবকের

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

‘আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী। আমার জন্য দোয়া করবেন’—প্যান্টের পকেটে এমন একটি চিরকুট লিখে রংপুরের পীরগাছায় আতিক হোসাইন (২৩) নামে এক যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

আজ রোববার (৩১ মে) সকাল সাড়ে ৭টায় উপজেলার উচাপাড়া ও দুধিয়াবাড়ি রেলগেটের অদূরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আতিক হোসাইন পীরগাছা উপজেলার কিসামত পারুল এলাকার আলতাব হোসেনের ছেলে। তাঁর হাতে মেহেদি দিয়ে ‘হোসাইন’ নামটি লেখা ছিল।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী 'বগুড়া কমিউটার' ট্রেনটি পীরগাছার উচাপাড়া ও দুধিয়াবাড়ি রেলগেট এলাকা অতিক্রম করছিল। এ সময় আতিক হোসাইন আচমকা চলন্ত ট্রেনের নিচে মাথা পেতে দেন। ট্রেনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। 

ট্রেনটি চলে যাওয়ার পর রেললাইনের পাশে মাথাবিহীন নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ ও রেল কর্তৃপক্ষকে খবর দেয়। পরবর্তীতে ছিন্নভিন্ন মরদেহের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন এসে আতিকের পরিচয় শনাক্ত করেন। তবে তিনি কী কারণে আত্মহত্যা করেছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো জানা যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রেললাইনের পাশে পড়ে আছে যুবকের মাথাবিহীন দেহ। সুরতহাল করার সময় তাঁর প্যান্টের পেছনের পকেটে একটি চিরকুট বা সুইসাইড নোট পাওয়া যায়। সেখানে লেখা ছিল—“আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী। আমার জন্য দোয়া করবেন।”

পীরগাছা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ইউছুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পর-ই শান্তাহার ও লালমনিরহাট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ইতিমধ্যে বিষয়টি রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানানো হয়েছে। পুলিশ এসে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ