রংপুর    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

তারাগঞ্জে মহাসড়ক থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত: মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ ৪ জন গ্রেফতার

তারাগঞ্জে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার: পরিচয় শনাক্তে প্রশাসনের আকুতি

শিগগিরই চালু হবে রংপুরের ১০০ শয্যার আধুনিক শিশু হাসপাতাল

জমি লিখে না দেওয়ায় বদরগঞ্জে মাকে মারধর: ৯ মাস ধরে গৃহহীন বৃদ্ধা, থানায় মামলা

মিঠাপুকুরে সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গাজীপুর থেকে র‍্যাবের হাতে গ্রেফতার

রংপুর পীরগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে ৩ লাখ টাকার জিআর নগদ অর্থ বিতরণ

সৈয়দপুর-রংপুর মহাসড়কের চিকলি বাজারে ওভারটেকিংয়ে দুর্ঘটনা: দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলা: জিজ্ঞাসাবাদের জন্য এক যুবক আটক

মোঃ মুজাহিদ ইসলাম (১৮)। ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে ৯ বছরের শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটনে মোঃ মুজাহিদ ইসলাম (১৮) নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মুজাহিদ ওই গ্রামের মোঃ সেকেন্দার আলী ও মোছাঃ মাহমুদা দম্পতির ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ জুন পাটক্ষেত থেকে শিশু সানজিদার মরদেহ উদ্ধার হওয়ার পর থেকেই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তারাগঞ্জ থানা পুলিশের একটি দল ভীমপুর করানীপাড়ায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে মুজাহিদকে তার নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

তারাগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, অবলা শিশুটিকে হত্যার সাথে আটককৃত যুবকের কোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই তাকে হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তাকে থানায় রেখে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং তদন্তের গোপনীয়তা ও স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করতে অনীহা প্রকাশ করেছে পুলিশ। তবে জিজ্ঞাসাবাদ শেষে এবং সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ মিললে পরবর্তীতে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের জানানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

এদিকে মুজাহিদকে থানা হেফাজতে নেওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মাঝে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী ও সচেতন মহল দ্রুততম সময়ের মধ্যে সানজিদা হত্যাকাণ্ডের মূল হোতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

বিষয় : তারাগঞ্জ তারাগঞ্জ উপজেলার খবর শিশুর লাশ শিশু হত্যা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলা: জিজ্ঞাসাবাদের জন্য এক যুবক আটক

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

রংপুরের তারাগঞ্জে ৯ বছরের শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটনে মোঃ মুজাহিদ ইসলাম (১৮) নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মুজাহিদ ওই গ্রামের মোঃ সেকেন্দার আলী ও মোছাঃ মাহমুদা দম্পতির ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ জুন পাটক্ষেত থেকে শিশু সানজিদার মরদেহ উদ্ধার হওয়ার পর থেকেই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তারাগঞ্জ থানা পুলিশের একটি দল ভীমপুর করানীপাড়ায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে মুজাহিদকে তার নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

তারাগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, অবলা শিশুটিকে হত্যার সাথে আটককৃত যুবকের কোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই তাকে হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তাকে থানায় রেখে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং তদন্তের গোপনীয়তা ও স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করতে অনীহা প্রকাশ করেছে পুলিশ। তবে জিজ্ঞাসাবাদ শেষে এবং সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ মিললে পরবর্তীতে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের জানানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

এদিকে মুজাহিদকে থানা হেফাজতে নেওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মাঝে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী ও সচেতন মহল দ্রুততম সময়ের মধ্যে সানজিদা হত্যাকাণ্ডের মূল হোতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ