ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৪ হাজার ৮৫০ টাকা এবং অন্যান্য আলামতসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী চুনিহারি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার ঝিকরা (দলুয়া) গ্রামের মো. হারুন অর-রশিদ (৪৫) এবং পূর্ব বড়গাছিয়া (বালিয়া হাট) এলাকার মো. দুলাল হোসেন (২৯)।
পুলিশ সূত্রে জানা যায়, আটক দুইজনের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৪ হাজার ৮৫০ টাকা, দুটি মোবাইল ফোন, একটি চার্জার এবং একটি চার্জারচালিত ভ্যান জব্দ করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে আরও জানা যায়, জেলার বিভিন্ন এলাকায় সক্রিয় মাদক কারবারিদের ওপর দীর্ঘদিন ধরে নজরদারি চালানো হচ্ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানের মাধ্যমে একটি সম্ভাব্য মাদক চক্রের কার্যক্রমে বড় ধরনের আঘাত হানা সম্ভব হয়েছে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল বলেন,
“মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক ব্যবসায়ী, পরিবহনকারী কিংবা সেবনকারী—কাউকেই ছাড় দেওয়া হবে না। জেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মাদকমুক্ত ঠাকুরগাঁও গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
জুফাস নিউজ/সারতো

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন