রংপুর    সোমবার, ১৩ জুলাই ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : রোববার, ১২ জুলাই ২০২৬

শ্যামপুর সুগার মিলস্ পরিদর্শন করলেন সংসদ সদস্য জেবা আমিনা

আপনার সন্তান কত নিরাপদ? তারাগঞ্জে মাদকের জরিপে উদ্বেগজনক চিত্র, নিয়ন্ত্রণে প্রশাসনের চিরুনি অভিযান

কাউনিয়ায় তিস্তা ভাঙনকবলিত এলাকা ও ইপিজেড পরিদর্শনে এমপি জীবা আমিনা

নিউজের সাক্ষাৎকার নিতে সরকারি কর্মকর্তাকে ‘মহোদয়’ বা ‘স্যার’ বলার বাধ্যবাধকতা

তারাগঞ্জে উদ্ধার হওয়া গলিত কঙ্কাল কি নিখোঁজ শহির উদ্দিনের? পরিবারের অপেক্ষা এখন ডিএনএ টেস্টের রিপোর্টের

ঠাকুরগাঁওয়ে ১১৫ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

মাদক সিন্ডিকেটের ছায়ায় তারাগঞ্জ, বাড়ছে অপরাধ

তারাগঞ্জে নিহত সানজিদার কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারকে সংসদ সদস্য আজহারুল ইসলামের অনুদান

তারাগঞ্জে নিহত সানজিদার কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারকে সংসদ সদস্য আজহারুল ইসলামের অনুদান

শ্যামপুর সুগার মিলস্ পরিদর্শন করলেন সংসদ সদস্য জেবা আমিনা

শ্যামপুর সুগার মিলস্ পরিদর্শন করলেন সংসদ সদস্য জেবা আমিনা
শ্যামপুর সুগার মিলের পুনঃচালনার সম্ভাবনা ও অবকাঠামোগত সক্ষমতা যাচাইয়ের কাজ করছে প্রশাসন। ছবি: জুফাস নিউজ

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রংপুরের একসময়ের অন্যতম ভারী শিল্প প্রতিষ্ঠান হিসেবে পরিচিত শ্যামপুর সুগার মিলের পুনঃচালনার সম্ভাবনা ও অবকাঠামোগত সক্ষমতা যাচাইয়ের কাজ করছে প্রশাসন।

জাতীয় সংসদের ৩১২ নম্বর সংরক্ষিত মহিলা আসনের (রংপুর-৫ ও ৬) সংসদ সদস্য জেবা আমিনা খান সঙ্গে রংপুর জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম গতকাল মিলটি পরিদর্শন করেছেন।

গতকাল শনিবার (১১ জুলাই) দিনব্যাপী তারা শ্যামপুর সুগার মিলের কারখানা, উৎপাদন ইউনিট, ওয়ার্কশপসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখার সুযোগ পান। এই সময় তাঁদের মধ্যে মিলের সার্বিক অবস্থা, যন্ত্রপাতির সক্ষমতা, অবকাঠামোগত উন্নয়ন, উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর সম্ভাবনা এবং দেশের চিনি শিল্পের উন্নয়ন নিয়ে করণীয় বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

পরিদর্শন শেষে উপস্থিত অতিথিরা বলেছেন, বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ শিল্প-কারখানা পুনরায় চালুর উদ্যোগের অংশ হিসেবে শ্যামপুর সুগার মিলের বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। যদি মিলটি আবার চালু হয়, তবে এ অঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে, আখ চাষের সম্প্রসারণ ঘটবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

পরিদর্শনের সময় শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি, বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্যামপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর পাশাপাশি রংপুর জেলা বিএনপির সদস্য ও মিঠাপুকুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আল ইমরান সুজন, স্থানীয় নেতৃবৃন্দ এবং মিলের সাবেক এমপ্লয়িজ নেতারাও পরিদর্শনেও যোগ দেন।

বিষয় : রংপুরের খবর প্রশাসন পরিদর্শন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

সোমবার, ১৩ জুলাই ২০২৬

শ্যামপুর সুগার মিলস্ পরিদর্শন করলেন সংসদ সদস্য জেবা আমিনা

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রংপুরের একসময়ের অন্যতম ভারী শিল্প প্রতিষ্ঠান হিসেবে পরিচিত শ্যামপুর সুগার মিলের পুনঃচালনার সম্ভাবনা ও অবকাঠামোগত সক্ষমতা যাচাইয়ের কাজ করছে প্রশাসন।

জাতীয় সংসদের ৩১২ নম্বর সংরক্ষিত মহিলা আসনের (রংপুর-৫ ও ৬) সংসদ সদস্য জেবা আমিনা খান সঙ্গে রংপুর জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম গতকাল মিলটি পরিদর্শন করেছেন।

গতকাল শনিবার (১১ জুলাই) দিনব্যাপী তারা শ্যামপুর সুগার মিলের কারখানা, উৎপাদন ইউনিট, ওয়ার্কশপসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখার সুযোগ পান। এই সময় তাঁদের মধ্যে মিলের সার্বিক অবস্থা, যন্ত্রপাতির সক্ষমতা, অবকাঠামোগত উন্নয়ন, উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর সম্ভাবনা এবং দেশের চিনি শিল্পের উন্নয়ন নিয়ে করণীয় বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

পরিদর্শন শেষে উপস্থিত অতিথিরা বলেছেন, বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ শিল্প-কারখানা পুনরায় চালুর উদ্যোগের অংশ হিসেবে শ্যামপুর সুগার মিলের বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। যদি মিলটি আবার চালু হয়, তবে এ অঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে, আখ চাষের সম্প্রসারণ ঘটবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

পরিদর্শনের সময় শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি, বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্যামপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর পাশাপাশি রংপুর জেলা বিএনপির সদস্য ও মিঠাপুকুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আল ইমরান সুজন, স্থানীয় নেতৃবৃন্দ এবং মিলের সাবেক এমপ্লয়িজ নেতারাও পরিদর্শনেও যোগ দেন।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ