রংপুর    সোমবার, ৩১ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

পঞ্চগড়ে হানিট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

দেবীগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্রমিকের মৃত্যু: ৮ জনের বিরুদ্ধে মামলা

খাল খননে স্বচ্ছতায় পঞ্চগড়ের দুই ইউএনওকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে ৬৯০ মিটার খাল খনন সম্পন্ন, সাশ্রয় হওয়া ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা সরকারি কোষাগারে ফেরত

পঞ্চগড়ে রাস্তা দখল করে পাথর-বালুর কারবার: বাড়ছে জনদুর্ভোগ

পঞ্চগড়ে ময়দানদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিটি পোস্টের সঙ্গে একটি করে বৃক্ষ রোপণের আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর

পঞ্চগড়ে রথযাত্রায় সম্প্রীতির বার্তা, সব ধর্মের মানুষের সমান অধিকারের আশ্বাস প্রতিমন্ত্রীর

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: জুফাস নিউজ

পঞ্চগড়, ১৬ জুলাই ২০২৬: শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে পঞ্চগড় পৌরসভার চানপাড়া মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিক সমান অধিকার ও মর্যাদা ভোগ করবেন। তিনি বলেন, একজন মুসলিম যে সুযোগ-সুবিধা ও রাষ্ট্রীয় নিরাপত্তা পান, সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মের অনুসারীরাও একই অধিকার ভোগ করবেন।

বৃহস্পতিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা, সম্মান ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অন্যতম অঙ্গীকার।

তিনি আরও বলেন, মানুষের ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিক জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সকল ধর্মের মানুষ যাতে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করতে পারেন, সে পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বদা সচেষ্ট।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা শেষে চানপাড়া মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য রথযাত্রা বের করা হয়। রথটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ অসংখ্য ভক্ত-অনুরাগী উৎসবমুখর পরিবেশে অংশ নেন। আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ধর্মীয় এ আয়োজন সম্পন্ন হয়।

বিষয় : পঞ্চগড়ের খবর সনাতন ধর্মালম্বী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

পঞ্চগড়ে রথযাত্রায় সম্প্রীতির বার্তা, সব ধর্মের মানুষের সমান অধিকারের আশ্বাস প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

পঞ্চগড়, ১৬ জুলাই ২০২৬: শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে পঞ্চগড় পৌরসভার চানপাড়া মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিক সমান অধিকার ও মর্যাদা ভোগ করবেন। তিনি বলেন, একজন মুসলিম যে সুযোগ-সুবিধা ও রাষ্ট্রীয় নিরাপত্তা পান, সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মের অনুসারীরাও একই অধিকার ভোগ করবেন।

বৃহস্পতিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা, সম্মান ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অন্যতম অঙ্গীকার।

তিনি আরও বলেন, মানুষের ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিক জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সকল ধর্মের মানুষ যাতে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করতে পারেন, সে পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বদা সচেষ্ট।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা শেষে চানপাড়া মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য রথযাত্রা বের করা হয়। রথটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ অসংখ্য ভক্ত-অনুরাগী উৎসবমুখর পরিবেশে অংশ নেন। আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ধর্মীয় এ আয়োজন সম্পন্ন হয়।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ