রংপুর    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
জুফাস নিউজ

এক কনসার্টে গাইবেন নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য

ছবি: সংগৃহীত

এক মঞ্চে জনপ্রিয় পাঁচ ব্যান্ডকে পাওয়া নিঃসন্দেহে ব্যান্ডপ্রেমী শ্রোতাদের জন্য বড় পাওয়া। ব্যান্ডপ্রেমীদের মাতাতে আগামী শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় উপস্থিত থাকবে জনপ্রিয় পাঁচ ব্যান্ড।

এ দিন অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো লিমিটস ইন দ্য জোন’ কনসার্ট। এতে গাইবে তুমুল জনপ্রিয় পাঁচ ব্যান্ড ‘নগরবাউল’, ‘আর্ক’, ‘ওয়ারফেজ’, ‘অর্থহীন’ ও ‘শূন্য’। এছাড়াও একক পরিবেশনায় থাকবেন গিটারিস্ট অনি হাসান ও এ কে রাহুল।

গতকাল শুরু হয়েছে কনসার্টটির টিকিট বিক্রি। ৯৯৯ টাকায় মিলছে টিকিট। পাওয়া যাচ্ছে টিকিফাই ওয়েবসাইটে। জানা গেছে, এক টিকিট দিয়ে ভেন্যুতে দুইবার ঢোকা যাবে না। অর্থাৎ একবার ঢুকে বের হলেই সেটার মেয়াদ শেষ হয়ে যাবে। হাতব্যাগের বাইরে কোনো বড় ব্যাগও রাখা যাবে না সঙ্গে। এছাড়া আরও কিছু শর্তও মানতে হবে, সেসব উল্লেখ রয়েছে টিকিটের ওয়েবসাইটে।

আয়োজক অ্যাডভেন্টর কমিউনিকেশনস জানিয়েছে, কনসার্টের যাবতীয় অনুমতি নেওয়া হয়েছে। তাই বড় কোনো বিপত্তি না ঘটলে যথাসময়ে কনসার্ট অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এই প্রতিষ্ঠান ২০২২ সাল থেকে ‘রক অ্যান রিদম’ সিরিজ কনসার্টটি করে আসছে। এবার অনুষ্ঠিত হবে তাদের পঞ্চম কনসার্ট। সিরিজ কনসার্টটি রক ও মেটাল মিউজিকপ্রেমীদের কাছে দারুণ গ্রহণযোগ্যতা লাভ করেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

এক কনসার্টে গাইবেন নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

এক মঞ্চে জনপ্রিয় পাঁচ ব্যান্ডকে পাওয়া নিঃসন্দেহে ব্যান্ডপ্রেমী শ্রোতাদের জন্য বড় পাওয়া। ব্যান্ডপ্রেমীদের মাতাতে আগামী শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় উপস্থিত থাকবে জনপ্রিয় পাঁচ ব্যান্ড।

এ দিন অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো লিমিটস ইন দ্য জোন’ কনসার্ট। এতে গাইবে তুমুল জনপ্রিয় পাঁচ ব্যান্ড ‘নগরবাউল’, ‘আর্ক’, ‘ওয়ারফেজ’, ‘অর্থহীন’ ও ‘শূন্য’। এছাড়াও একক পরিবেশনায় থাকবেন গিটারিস্ট অনি হাসান ও এ কে রাহুল।

গতকাল শুরু হয়েছে কনসার্টটির টিকিট বিক্রি। ৯৯৯ টাকায় মিলছে টিকিট। পাওয়া যাচ্ছে টিকিফাই ওয়েবসাইটে। জানা গেছে, এক টিকিট দিয়ে ভেন্যুতে দুইবার ঢোকা যাবে না। অর্থাৎ একবার ঢুকে বের হলেই সেটার মেয়াদ শেষ হয়ে যাবে। হাতব্যাগের বাইরে কোনো বড় ব্যাগও রাখা যাবে না সঙ্গে। এছাড়া আরও কিছু শর্তও মানতে হবে, সেসব উল্লেখ রয়েছে টিকিটের ওয়েবসাইটে।

আয়োজক অ্যাডভেন্টর কমিউনিকেশনস জানিয়েছে, কনসার্টের যাবতীয় অনুমতি নেওয়া হয়েছে। তাই বড় কোনো বিপত্তি না ঘটলে যথাসময়ে কনসার্ট অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এই প্রতিষ্ঠান ২০২২ সাল থেকে ‘রক অ্যান রিদম’ সিরিজ কনসার্টটি করে আসছে। এবার অনুষ্ঠিত হবে তাদের পঞ্চম কনসার্ট। সিরিজ কনসার্টটি রক ও মেটাল মিউজিকপ্রেমীদের কাছে দারুণ গ্রহণযোগ্যতা লাভ করেছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ