রংপুর    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পাঁচ প্রার্থীর প্রতীক চূড়ান্ত

ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নেওয়া পাঁচ প্রার্থীর প্রতীক চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) জেলা নির্বাচন অফিসে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এ উপলক্ষে পৌর শহরের কলেজপাড়া এলাকায় জেলা নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনী প্রচার-প্রচারণায় আচরণবিধি যথাযথভাবে অনুসরণের বিষয়ে প্রার্থীদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

প্রতীক বরাদ্দের পর জানা যায়, বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন পেয়েছেন ধানের শীষ প্রতীক। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন দাঁড়িপাল্লা প্রতীকে।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলাম পেয়েছেন হাতপাখা প্রতীক। খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামী পেয়েছেন বটগাছ প্রতীক। বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসেন মোহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ডাব প্রতীক।

প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণার প্রস্তুতি নিচ্ছেন। তবে প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন না করার বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রার্থীদের উদ্দেশে বলেন, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের উত্তেজনা, সংঘাত বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সবাইকে নির্বাচনী বিধিবিধান মেনে শান্তিপূর্ণ পরিবেশে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

সভায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উপনির্বাচন সম্পন্ন করতে প্রার্থী, সমর্থক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

বিষয় : ঠাকুরগাঁও সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পাঁচ প্রার্থীর প্রতীক চূড়ান্ত

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নেওয়া পাঁচ প্রার্থীর প্রতীক চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) জেলা নির্বাচন অফিসে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এ উপলক্ষে পৌর শহরের কলেজপাড়া এলাকায় জেলা নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনী প্রচার-প্রচারণায় আচরণবিধি যথাযথভাবে অনুসরণের বিষয়ে প্রার্থীদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

প্রতীক বরাদ্দের পর জানা যায়, বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন পেয়েছেন ধানের শীষ প্রতীক। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন দাঁড়িপাল্লা প্রতীকে।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলাম পেয়েছেন হাতপাখা প্রতীক। খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামী পেয়েছেন বটগাছ প্রতীক। বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসেন মোহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ডাব প্রতীক।

প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণার প্রস্তুতি নিচ্ছেন। তবে প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন না করার বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রার্থীদের উদ্দেশে বলেন, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের উত্তেজনা, সংঘাত বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সবাইকে নির্বাচনী বিধিবিধান মেনে শান্তিপূর্ণ পরিবেশে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

সভায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উপনির্বাচন সম্পন্ন করতে প্রার্থী, সমর্থক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ