ঠাকুরগাঁওয়ের সীমান্তঘেঁষা এলাকায় অভিযান চালিয়ে ২৪ কেজি ৪৫০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তিটির আনুমানিক মূল্য ২৪ লাখ ৪৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বুধবার (৭ অক্টোবর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ৯টার দিকে ডাবরী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহলদল অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৩৬৮/১-এস থেকে প্রায় সাত কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ‘মনিস কোয়ান’ এলাকায় সন্দেহজনকভাবে তল্লাশি চালানো হয়। এ সময় কোনো মালিক বা দাবিদার ছাড়াই একটি কষ্টিপাথরের মূর্তি পড়ে থাকতে দেখা যায়। পরে বিজিবি সদস্যরা মূর্তিটি উদ্ধার করে জব্দ করেন।
অভিযানটি ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারির নেতৃত্বে পরিচালিত হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালানসহ বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে।
এদিকে সীমান্ত এলাকার কোনো স্থানে সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা অবৈধ কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
বিষয় : ঠাকুরগাঁও সংবাদ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন