ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে ধর্মগড় বিওপির মলানী লজিস্টিক ক্যাম্পের বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়। একপর্যায়ে সীমান্ত পিলার ৩৭৩/১-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ‘চিকনি’ এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—বালিয়াডাঙ্গী উপজেলার কাশুয়া খাদেমগঞ্জ গ্রামের গোলাম মোস্তফা (৩৮) এবং উদয়পুর গ্রামের আনছারুল হক (৩৫)।
বিজিবি জানায়, অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ২৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত একটি ১০০ সিসি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে।
বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা মাদক ও অন্যান্য মালামালের আনুমানিক মোট মূল্য ২ লাখ ৪ হাজার ১০০ টাকা।
সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও চোরাচালান ঠেকাতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় ধর্মগড় বিওপির মলানী লজিস্টিক ক্যাম্পের বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
আটক দুই ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
বিষয় : ঠাকুরগাঁও সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন