রংপুর    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
জুফাস নিউজ

রাণীশংকৈলে বিষক্রিয়ায় পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু

ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিষক্রিয়ায় সুমন চন্দ্র (৪০) নামে নীলফামারীর ডোমার উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মচারীর মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর নেওয়ার পথে রোববার (৪ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত সুমন চন্দ্র রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই গ্রামের মহেশ চন্দ্রের ছেলে। তিনি নীলফামারীর ডোমার উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার (৩ অক্টোবর) ছুটিতে নিজ বাড়িতে আসেন সুমন চন্দ্র। পরে বাড়ির পাশেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থতার বিষয়টি পরিবারের সদস্যদের জানালে স্বজনরা দ্রুত তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে তাঁকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। তবে রাত সাড়ে ১১টার দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

পরে পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে দিনাজপুরের উদ্দেশে রওনা হন। পথে রাত আনুমানিক ১টার দিকে তাঁর মৃত্যু হয়।

প্রাথমিকভাবে বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেলেও কীভাবে বা কোন ধরনের বিষক্রিয়ায় তিনি অসুস্থ হয়েছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে বিষক্রিয়ার প্রকৃত কারণ এবং মৃত্যুর ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।

বিষয় : ঠাকুরগাঁও সংবাদ রাণীশংকৈল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

রাণীশংকৈলে বিষক্রিয়ায় পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিষক্রিয়ায় সুমন চন্দ্র (৪০) নামে নীলফামারীর ডোমার উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মচারীর মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর নেওয়ার পথে রোববার (৪ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত সুমন চন্দ্র রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই গ্রামের মহেশ চন্দ্রের ছেলে। তিনি নীলফামারীর ডোমার উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার (৩ অক্টোবর) ছুটিতে নিজ বাড়িতে আসেন সুমন চন্দ্র। পরে বাড়ির পাশেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থতার বিষয়টি পরিবারের সদস্যদের জানালে স্বজনরা দ্রুত তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে তাঁকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। তবে রাত সাড়ে ১১টার দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

পরে পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে দিনাজপুরের উদ্দেশে রওনা হন। পথে রাত আনুমানিক ১টার দিকে তাঁর মৃত্যু হয়।

প্রাথমিকভাবে বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেলেও কীভাবে বা কোন ধরনের বিষক্রিয়ায় তিনি অসুস্থ হয়েছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে বিষক্রিয়ার প্রকৃত কারণ এবং মৃত্যুর ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ