ঠিক এক বছর আগের এই দিনটিতেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন লিজা আক্তার (২০) ও শামীম মিয়া। প্রথম বিবাহবার্ষিকীটি স্মরণীয় করে রাখতে বাঁধভাঙা আনন্দ নিয়ে স্বামীর মোটরসাইকেলে চড়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন লিজা। কিন্তু পথেই ঘাতক ট্রাকের নির্মম থাবায় থমকে গেল সব আয়োজন, ঝরে গেল একটি তাজা প্রাণ।
শনিবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার সাতদরগাহ-রংপুর সড়কের কালীস্থান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত লিজা আক্তার পীরগাছার গুয়াবাড়ি গ্রামের ব্যবসায়ী লাভলু মিয়ার মেয়ে। দুর্ঘটনায় গুরুতর আহত তাঁর স্বামী শামীম মিয়া বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
স্থানীয়রা জানান, প্রথম বিবাহবার্ষিকী উদযাপনের উদ্দেশ্যে শনিবার সন্ধ্যায় বাইকে করে বাপের বাড়ি যাচ্ছিলেন লিজা ও শামীম। কালীস্থান নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাঁদের পিষে দেয়। মুহূর্তেই লিজা ও শামীম রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়েন।
উপস্থিত জনতা আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লিজা। শামীমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
লিজার অকালমৃত্যুর খবরে দুটি পরিবারেই এখন চলছে শোকের মাতম। যে বাড়িতে উৎসবের আমেজ থাকার কথা ছিল, সেখানে এখন শুধুই স্বজনদের আর্তনাদ।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটকে সক্ষম হলেও সুযোগ বুঝে চালক ও হেলপার পালিয়ে যায়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন:
"দুর্ঘটনায় কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও সহযোগীকে সনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"
বিষয় : সড়ক দুর্ঘটনা রংপুরের খবর পীরগাছা

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন