পশ্চিম আকাশে দেখা মিলল বিরল এক দৃশ্যের। একফালি বাঁকা চাঁদ আর তার গায়েই জ্বলজ্বল করছে উজ্জ্বল এক আলোকবিন্দু। কবির ভাষায় - চাঁদ ও তারার এক বিরল মহাজাগতিক মিলনদৃশ্য।
সোমবার (১৪ সেপ্টেম্বর) এ দৃশ্য দেখা গেছে বাংলাদেশ ও ভারত থেকে। অনেকেই সেই দৃশ্য করেছেন ক্যামেরাবন্দি। নানান ক্যাপশনে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তারা জানিয়েছেন, বিরল এই দৃশ্যের সাক্ষী হয়েছেন। তবে বেশিরভাগের প্রশ্ন, চাঁদের গা ছুঁয়ে থাকা তারাটির পরিচয় কী?
চাঁদের পাশে সেই আলকবিন্দু আসলে শুক্র গ্রহ। তাদের এমন ‘সহাবস্থানের’ বিষয়ে জানা যায়, অমাবস্যার পরে সোমবারের চাঁদের বয়স তিন দিন। তার মাত্র ১৪ শতাংশ দেখা যাচ্ছে। শুধু বাংলাদেশে নয়, সোমবার পৃথিবীর সব প্রান্ত থেকেই একফালি চাঁদের গায়ে শুক্রকে দেখা যাচ্ছে বা যাবে। সূর্য ডুবলে উত্তর গোলার্ধে দক্ষিণ-পশ্চিম আকাশে দেখা যাবে এই দৃশ্য। দক্ষিণ গোলার্ধেও চাঁদের গায়ে শুক্রকে দেখা যাবে।
বাংলাদেশে বিকেল গড়িয়ে গোঁধূলি নামতেই অনেকে আকাশের দিকে তাকিয়ে এই ব্যতিক্রমী দৃশ্য দেখতে পান। অন্যান্য দিনের স্বাভাবিক কর্মব্যস্ততা ও সন্ধ্যার আড্ডার পরিবেশ ছাপিয়ে মুহূর্তেই সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রাতের আকাশের এই সৌন্দর্য।
চাঁদের সঙ্গে শুক্র গ্রহ এমনভাবে লেগেছিল, প্রথম দেখাতে রীতিমত মনে হচ্ছিল―যেন চাঁদ থেকে আলো বের হচ্ছে।
আকাশে হঠাৎ এমন দৃশ্য দেখে অনেকেই হাতের কাজ ফেলে তা দেখতে চেয়ে থাকেন আকাশ পানে। এ সময় কেউ কেউ এমন দৃশ্য দেখে লোভ সামলাতে না পেরে তা মুঠোফোন বন্দি করে রাখেন।
এমন ঘটনার বিষয়ে জ্যোতির্বিজ্ঞানীরা জানান, চাঁদের গা ছুঁয়ে শুক্র গ্রহের অবস্থান কোনো বিরল মহাজাগতিক নয়। পৃথিবী, সূর্য এবং অন্যান্য গ্রহ একই সমতলে থাকে। ধরা যাক, একটি থালার উপরে পৃথিবী-সহ গ্রহগুলি রয়েছে। সেই থালার মাঝে থাকে সূর্য। চাঁদ কিন্তু সেই থালায় অর্থাৎ ওই সমতলে থাকে না। তা সাধারণত সেই সমতলের ৫ ডিগ্রি উত্তর বা দক্ষিণ থাকে। সোমবার তা ওই একই সমতলে এসেছে। শুক্রের কাছে তাকে দেখা যাচ্ছে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন