রংপুর    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
জুফাস নিউজ

পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি

ছবি: সংগৃহীত

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে নামতে শুরু করেছে পারদ। রাত আর ভোরের ঘন কুয়াশা এবং হিমেল বাতাস জানিয়ে দিচ্ছে শীতের আগাম বার্তা। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করলেও আজ রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ রোববার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, এর আগে গতকাল শনিবার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় বাসিন্দারা জানান, এখন প্রতিদিন সন্ধ্যার পর থেকেই ঠান্ডা অনুভূত হতে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে শীতের তীব্রতা। ভোরের দিকে পুরো এলাকা ঘন কুয়াশায় ঢেকে যায়। গ্রামের মেঠোপথ থেকে শুরু করে জাতীয় সড়ক-মহাসড়কগুলো কুয়াশার চাদরে আচ্ছন্ন থাকায় সকালে দূরপাল্লার ও স্থানীয় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে দেখা গেছে। তবে ভোরের হিমেল হাওয়া ও কুয়াশা পেরিয়ে দিনের বেলায় কড়া রোদ উঠলে শীতের অনুভূতি আবার অনেকটাই কমে যায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, উত্তরাঞ্চলে তাপমাত্রা এখন ধীরে ধীরে কমতির দিকে। একই সঙ্গে রাত ও ভোরের দিকে কুয়াশার প্রবণতা প্রতিনিয়ত বাড়ছে। দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় কিছুটা গরম লাগলেও রাত থেকে ভোর পর্যন্ত শীতের আবহাওয়া স্পষ্ট হয়ে উঠছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও হ্রাস পেয়ে শীতের অনুভূতি আরও জোরালো হতে পারে।

বিষয় : তাপমাত্রা পঞ্চগড়ের খবর তেঁতুলিয়া শীতের অনুভূতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে নামতে শুরু করেছে পারদ। রাত আর ভোরের ঘন কুয়াশা এবং হিমেল বাতাস জানিয়ে দিচ্ছে শীতের আগাম বার্তা। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করলেও আজ রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ রোববার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, এর আগে গতকাল শনিবার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় বাসিন্দারা জানান, এখন প্রতিদিন সন্ধ্যার পর থেকেই ঠান্ডা অনুভূত হতে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে শীতের তীব্রতা। ভোরের দিকে পুরো এলাকা ঘন কুয়াশায় ঢেকে যায়। গ্রামের মেঠোপথ থেকে শুরু করে জাতীয় সড়ক-মহাসড়কগুলো কুয়াশার চাদরে আচ্ছন্ন থাকায় সকালে দূরপাল্লার ও স্থানীয় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে দেখা গেছে। তবে ভোরের হিমেল হাওয়া ও কুয়াশা পেরিয়ে দিনের বেলায় কড়া রোদ উঠলে শীতের অনুভূতি আবার অনেকটাই কমে যায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, উত্তরাঞ্চলে তাপমাত্রা এখন ধীরে ধীরে কমতির দিকে। একই সঙ্গে রাত ও ভোরের দিকে কুয়াশার প্রবণতা প্রতিনিয়ত বাড়ছে। দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় কিছুটা গরম লাগলেও রাত থেকে ভোর পর্যন্ত শীতের আবহাওয়া স্পষ্ট হয়ে উঠছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও হ্রাস পেয়ে শীতের অনুভূতি আরও জোরালো হতে পারে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ