রংপুর নগরীর কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা ছাঁটাইয়ের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বুধবার (১১ নভেম্বর) নেসকোর রংপুর শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় ১১/০.৪ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশে থাকা গাছের ডালপালা ছাঁটাইসহ প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণকাজ করা হবে।
নেসকোর বিজ্ঞপ্তি অনুযায়ী, নাহার বক্সের গলি, মাস্টারপাড়া, দক্ষিণ বাবূ খাঁ, মধ্য বাবূ খাঁ, উত্তর বাবূ খাঁ, বাবূ খাঁ মহিলা মাদ্রাসা, পশ্চিম বাবূ খাঁ, নান্ডাপাড়া, শান্তিনগর ও শান্তিধারা, টার্মিনাল রোড, গণেশপুর, গুড়াপাড়া ও গুড়াতিপাড়া, ব্যাংক কলোনি, পাকপাড়া, গোমস্তাপাড়া এবং ইঞ্জিনিয়ার পাড়া সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণকাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে নেসকো।
সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানটি।
বিষয় : রংপুরের খবর বিদ্যুৎ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন