রংপুর    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
আপডেট : রোববার, ৩১ মে ২০২৬

বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে পানিতে ডুবে ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থী শান্ত বণিকের মর্মান্তিক মৃত্যু ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার

ধনতলা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মেধাবী শিক্ষার্থী শান্ত বণিকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বন্ধুদের সাথে ভ্রমণে গিয়ে সিলেটের বিছানাকান্দি পর্যটন এলাকায় পানিতে ডুবে তার মৃত্যু হয়।

নি'হ'ত শান্ত বণিক ডাক্তার ক্ষিতীশ চন্দ্রের ছোট ছেলে। তিনি Shahjalal University of Science and Technology এর পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পরিবার ও স্বজনদের স্বপ্ন নিয়ে উচ্চশিক্ষার পথে এগিয়ে চলা এই তরুণের এমন মর্মান্তিক মৃত্যু কেউ মেনে নিতে পারছে না।

জানা গেছে, বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে বিছানাকান্দির একটি জলাশয়ে গোসল করতে নামেন শান্ত। একপর্যায়ে তিনি পানির স্রোতে তলিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শান্ত বণিকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ি বানিয়াপাড়ায় নেমে আসে শোকের মাতম। আত্মীয়-স্বজন, সহপাঠী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে তার স্মৃতিচারণ করে শোক প্রকাশ করছেন।

এ ঘটনায় সকলকে ভ্রমণস্থলে বিশেষ করে নদী, ঝর্ণা ও গভীর জলাশয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

তার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে পানিতে ডুবে ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থী শান্ত বণিকের মর্মান্তিক মৃত্যু ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

ধনতলা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মেধাবী শিক্ষার্থী শান্ত বণিকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বন্ধুদের সাথে ভ্রমণে গিয়ে সিলেটের বিছানাকান্দি পর্যটন এলাকায় পানিতে ডুবে তার মৃত্যু হয়।

নি'হ'ত শান্ত বণিক ডাক্তার ক্ষিতীশ চন্দ্রের ছোট ছেলে। তিনি Shahjalal University of Science and Technology এর পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পরিবার ও স্বজনদের স্বপ্ন নিয়ে উচ্চশিক্ষার পথে এগিয়ে চলা এই তরুণের এমন মর্মান্তিক মৃত্যু কেউ মেনে নিতে পারছে না।

জানা গেছে, বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে বিছানাকান্দির একটি জলাশয়ে গোসল করতে নামেন শান্ত। একপর্যায়ে তিনি পানির স্রোতে তলিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শান্ত বণিকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ি বানিয়াপাড়ায় নেমে আসে শোকের মাতম। আত্মীয়-স্বজন, সহপাঠী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে তার স্মৃতিচারণ করে শোক প্রকাশ করছেন।

এ ঘটনায় সকলকে ভ্রমণস্থলে বিশেষ করে নদী, ঝর্ণা ও গভীর জলাশয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

তার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এলাকাবাসী।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ