রংপুর    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
আপডেট : রোববার, ৩১ মে ২০২৬

বালিয়াডাঙ্গীতে ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত। ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে “ভূমিসেবা মেলা-২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভূমিসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ভূমি সংক্রান্ত সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।

আজ সকাল সাড়ে ৯টায় বালিয়াডাঙ্গী উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা ভূমি অফিস চত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে ভূমি অফিস প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়। পরে স্থানীয়ভাবে ফিতা কেটে “ভূমিসেবা মেলা-২০২৬” এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ আহসান উল হক। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার ভূমি সেবাকে জনগণের হাতের নাগালে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণ এখন ঘরে বসেই অনেক গুরুত্বপূর্ণ সেবা গ্রহণ করতে পারছে।

উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান, পর্চা ও অনলাইন ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সুধীজন, সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। মেলাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বালিয়াডাঙ্গীতে ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ