রংপুর    সোমবার, ২৪ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
আপডেট : রোববার, ২৪ মে ২০২৬

রাণীরবন্দরে ড্রাম ট্রাকে আগুন দিলো জনতা

রাণীরবন্দরে ড্রাম ট্রাকে আগুন দিলো জনতা
রাণীরবন্দরে ড্রাম ট্রাকে আগুন দিলো জনতা। ছবি: জুফাস নিউজ

দিনাজপুর-রংপুর মহাসড়কের রাণীরবন্দরে ড্রাম ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে চারজন আহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ জনতা ড্রাম ট্রাক আগুন দিয়েছে।

রোবববার (২৪ মে) দুপুর ১২টার দিকের এ ঘটনায় বিকাল ৩টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল।

দশমাইল থেকে সৈয়দপুরগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতার বাধার মুখে আগুন নেভানো সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে স্থানীয়দের সাথে আলোচনার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রাণীরবন্দরে ড্রাম ট্রাকে আগুন দিলো জনতা

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

দিনাজপুর-রংপুর মহাসড়কের রাণীরবন্দরে ড্রাম ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে চারজন আহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ জনতা ড্রাম ট্রাক আগুন দিয়েছে।

রোবববার (২৪ মে) দুপুর ১২টার দিকের এ ঘটনায় বিকাল ৩টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল।

দশমাইল থেকে সৈয়দপুরগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতার বাধার মুখে আগুন নেভানো সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে স্থানীয়দের সাথে আলোচনার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ