রংপুর    রোববার, ৩১ মে ২০২৬
জুফাস নিউজ

নানা বাড়িতে ঈদের দাওয়াত খাওয়া হলোনা তানজীলার

নানা বাড়িতে ঈদের দাওয়াত খাওয়া হলো না । ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চেরাগপুর এলাকায় বাসের ধাক্কায় তানজীলা আক্তার লিজা (২৫) নামে এক যুবতীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানজীলা আক্তার লিজা পার্বতীপুর উপজেলার পাটিকাঘাট গ্রামের গোলজার হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষে নানার বাড়ির দাওয়াতে অংশ নিতে বাবার সঙ্গে মোটরসাইকেলযোগে বিরামপুর উপজেলার বেপারীটলা গ্রামে যাচ্ছিলেন তানজীলা ও তার বাবা। পথে নবাবগঞ্জ উপজেলার চেরাগপুর এলাকায় মোটরসাইকেল থেকে নেমে সড়কের পাশে দাঁড়িয়ে থাকাকালে নবাবগঞ্জ থেকে আফতাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়।

এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দের আগমুহূর্তে এমন মর্মান্তিক ঘটনায় স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোক।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবতীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় : সড়ক দুর্ঘটনা দিনাজপুরের খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

রোববার, ৩১ মে ২০২৬

নানা বাড়িতে ঈদের দাওয়াত খাওয়া হলোনা তানজীলার

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চেরাগপুর এলাকায় বাসের ধাক্কায় তানজীলা আক্তার লিজা (২৫) নামে এক যুবতীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানজীলা আক্তার লিজা পার্বতীপুর উপজেলার পাটিকাঘাট গ্রামের গোলজার হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষে নানার বাড়ির দাওয়াতে অংশ নিতে বাবার সঙ্গে মোটরসাইকেলযোগে বিরামপুর উপজেলার বেপারীটলা গ্রামে যাচ্ছিলেন তানজীলা ও তার বাবা। পথে নবাবগঞ্জ উপজেলার চেরাগপুর এলাকায় মোটরসাইকেল থেকে নেমে সড়কের পাশে দাঁড়িয়ে থাকাকালে নবাবগঞ্জ থেকে আফতাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়।

এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দের আগমুহূর্তে এমন মর্মান্তিক ঘটনায় স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোক।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবতীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ