রংপুর    রোববার, ১৪ জুন ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : রোববার, ১৪ জুন ২০২৬

তারাগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: উপস্থিত ছিলেন ইউএনও, ওসি ও রাজনৈতিক নেতৃবৃন্দ

জাতীয় কর্মসূচির আওতায় তারাগঞ্জে বৃক্ষরোপণ উৎসবের উদ্বোধন। ছবি: সংগৃহীত

দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরের তারাগঞ্জ উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার ইকরচালী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির শুভ সূচনা করা হয়।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাব্বর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে এই মহাপরিকল্পনার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন এবং স্থানীয় বন বিভাগের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও এই পরিবেশবান্ধব কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারাগঞ্জ উপজেলা আমীর এস. এম. আলমগীর হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকার ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণের এই জাতীয় কর্মসূচি সফল করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”

বিশেষজ্ঞ ও অতিথিরা তাদের বক্তব্যে আরও উল্লেখ করেন, শুধু গাছ লাগানোই শেষ কথা নয়; রোপণ করা গাছের সঠিক পরিচর্যা, রক্ষণাবেক্ষণ ও সুরক্ষা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। একটি গাছ বড় হয়ে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে ঢাল হিসেবে কাজ করে।

ইকরচালী উচ্চ বিদ্যালয় মাঠে প্রতীকী বৃক্ষরোপণের পর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও ফাকাঁ স্থানে এই চারা বিতরণ ও রোপণ কার্যক্রম মাসব্যাপী চলমান থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

বিষয় : তারাগঞ্জ তারাগঞ্জ উপজেলার খবর বৃক্ষরোপণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬

তারাগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: উপস্থিত ছিলেন ইউএনও, ওসি ও রাজনৈতিক নেতৃবৃন্দ

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরের তারাগঞ্জ উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার ইকরচালী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির শুভ সূচনা করা হয়।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাব্বর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে এই মহাপরিকল্পনার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন এবং স্থানীয় বন বিভাগের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও এই পরিবেশবান্ধব কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারাগঞ্জ উপজেলা আমীর এস. এম. আলমগীর হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকার ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণের এই জাতীয় কর্মসূচি সফল করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”

বিশেষজ্ঞ ও অতিথিরা তাদের বক্তব্যে আরও উল্লেখ করেন, শুধু গাছ লাগানোই শেষ কথা নয়; রোপণ করা গাছের সঠিক পরিচর্যা, রক্ষণাবেক্ষণ ও সুরক্ষা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। একটি গাছ বড় হয়ে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে ঢাল হিসেবে কাজ করে।

ইকরচালী উচ্চ বিদ্যালয় মাঠে প্রতীকী বৃক্ষরোপণের পর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও ফাকাঁ স্থানে এই চারা বিতরণ ও রোপণ কার্যক্রম মাসব্যাপী চলমান থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ