রংপুর    শনিবার, ০৮ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে ডিবির অভিযান, যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে কিস্তির টাকা আদায়ে গ্রাহকের বাড়ি থেকে গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

বালিয়াডাঙ্গীতে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলায় ১১ দলীয় ঐক্যের বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাসপাতালে মৃত্যু ঘোষণা

বালিয়াডাঙ্গীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে ‘অদম্য জুলাই’ মিছিল

বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের শুভ উদ্বোধন করলেন ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ মোঃ আব্দুস সালাম

ঠাকুরগাঁও রোডে মোবাইল কোর্টের অভিযান: গাঁজাসহ আটক ব্যক্তির ২১ দিনের কারাদণ্ড

ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও রোড এলাকার গোস্তহাটি বাজার সংলগ্ন স্থানে মাদকবিরোধী অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২২ জুন ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযান-০৩ এ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. জহির ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

অভিযান শেষে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট মামলা নং-০১ রুজু করা হয়। পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাঈম আশরাফ অভিযুক্তকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানে প্রসিকিউশন দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. শাকিলার রহমান। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও জানিয়েছে, মাদকের বিস্তার রোধ এবং সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

জুফাস নিউজ/সরিতো

বিষয় : মাদক কারবারি মাদক সহ গ্রেফতার ঠাকুরগাঁও সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

ঠাকুরগাঁও রোডে মোবাইল কোর্টের অভিযান: গাঁজাসহ আটক ব্যক্তির ২১ দিনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও রোড এলাকার গোস্তহাটি বাজার সংলগ্ন স্থানে মাদকবিরোধী অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২২ জুন ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযান-০৩ এ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. জহির ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

অভিযান শেষে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট মামলা নং-০১ রুজু করা হয়। পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাঈম আশরাফ অভিযুক্তকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানে প্রসিকিউশন দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. শাকিলার রহমান। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও জানিয়েছে, মাদকের বিস্তার রোধ এবং সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

জুফাস নিউজ/সরিতো

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ