রংপুর    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : বুধবার, ২৪ জুন ২০২৬

নাশকতার মামলায় সৈয়দপুরে আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মোস্তফা ফিরোজ গ্রেপ্তার

সৈয়দপুরে পুকুরে মিলল তাজা গ্রেনেড, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বলে ধারণা র‍্যাবের

কান্নার দিন শেষ! নতুন ভ্যান আর পড়াশোনার দায়িত্ব পেল সৈয়দপুরের সেই রেজোয়ান

সৈয়দপুরের ‘পাতাকুড়ি’ পার্কে অসামাজিক কার্যকলাপের অভিযোগ: বন্ধের দাবিতে ডিসিকে স্থানীয়দের স্মারকলিপি

সৈয়দপুরে কিশোর রেজোয়ানের ভ্যান হারিয়ে কান্নার পর পাশে দাঁড়ালেন ইউএনও

চার মামলায় আদালতের পরোয়ানা: সৈয়দপুরে ‘ড্রিমপ্লাস’ রিসোর্ট থেকে এমডি তৌহিদ গ্রেপ্তার

সৈয়দপুরে মিনিবাসে চোরাই মদের চালান জব্দ: আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৩

সংবাদ প্রকাশের পর সাংবাদিককে হুমকি

সংবাদ প্রকাশের পর সাংবাদিককে হুমকি

হোম টেক্সটাইল ব্র্যান্ড ‘পাখি’র কর্ণধার রীপ্রিয়া পোদ্দার মারা গেছেন

২৩ জুন মঙ্গলবার লাক্সারি হোম টেক্সটাইল ব্র্যান্ড ‘পাখি’র কর্ণধার ও তরুণ উদ্যোক্তা রীপ্রিয়া পোদ্দার মারা গেছেন। ছবি: জুফাস নিউজ

২৩ জুন মঙ্গলবার লাক্সারি হোম টেক্সটাইল ব্র্যান্ড ‘পাখি’র কর্ণধার ও তরুণ উদ্যোক্তা রীপ্রিয়া পোদ্দার মারা গেছেন।

রীপ্রিয়ার বাবা নীলফামারীর সৈয়দপুরের বিশিষ্ট শিল্পপতি, রয়েলেক্স মেটাল ইন্ডাস্ট্রির (নোয়া গ্রুপ) ব্যবস্থাপনা পরিচালক এবং সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি রাজকুমার পোদ্দার।

আজ ২৩ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রীপ্রিয়া শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৩২ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন অসুস্থ থাকায় রীপ্রিয়া ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। পরিবারে আছেন তাঁর মা-বাবা, এক ভাই ও এক বোন।

তিন ভাই-বোনের মধ্যে রীপ্রিয়া ছিলেন মেজ। তাঁর মৃত্যুতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন।

রীপ্রিয়া পোদ্দার বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পর হোম টেক্সটাইল ও পোশাকসামগ্রীর অনলাইন ব্যবসায়িক প্ল্যাটফর্ম ‘পাখি’ প্রতিষ্ঠা করেন। অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করে।

উদ্যোক্তা হিসেবে তাঁর সাফল্য নিয়ে প্রথম আলোর সাপ্তাহিক ক্রোড়পত্র ‘নকশা’য় বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

পরিবারসূত্রে আরও জানা গেছে, রীপ্রিয়া পোদ্দারের অন্ত্যেষ্টিক্রিয়া ২৪ জুন বুধবার সকাল ১১টায় সৈয়দপুর কেন্দ্রীয় শ্মশানে সম্পন্ন হবে।

রীপ্রিয়ার অকালপ্রয়াণে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী মহলের নেতারা শোক প্রকাশ করেছেন।

বিষয় : সৈয়দপুর খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

হোম টেক্সটাইল ব্র্যান্ড ‘পাখি’র কর্ণধার রীপ্রিয়া পোদ্দার মারা গেছেন

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

২৩ জুন মঙ্গলবার লাক্সারি হোম টেক্সটাইল ব্র্যান্ড ‘পাখি’র কর্ণধার ও তরুণ উদ্যোক্তা রীপ্রিয়া পোদ্দার মারা গেছেন।

রীপ্রিয়ার বাবা নীলফামারীর সৈয়দপুরের বিশিষ্ট শিল্পপতি, রয়েলেক্স মেটাল ইন্ডাস্ট্রির (নোয়া গ্রুপ) ব্যবস্থাপনা পরিচালক এবং সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি রাজকুমার পোদ্দার।

আজ ২৩ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রীপ্রিয়া শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৩২ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন অসুস্থ থাকায় রীপ্রিয়া ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। পরিবারে আছেন তাঁর মা-বাবা, এক ভাই ও এক বোন।

তিন ভাই-বোনের মধ্যে রীপ্রিয়া ছিলেন মেজ। তাঁর মৃত্যুতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন।

রীপ্রিয়া পোদ্দার বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পর হোম টেক্সটাইল ও পোশাকসামগ্রীর অনলাইন ব্যবসায়িক প্ল্যাটফর্ম ‘পাখি’ প্রতিষ্ঠা করেন। অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করে।

উদ্যোক্তা হিসেবে তাঁর সাফল্য নিয়ে প্রথম আলোর সাপ্তাহিক ক্রোড়পত্র ‘নকশা’য় বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

পরিবারসূত্রে আরও জানা গেছে, রীপ্রিয়া পোদ্দারের অন্ত্যেষ্টিক্রিয়া ২৪ জুন বুধবার সকাল ১১টায় সৈয়দপুর কেন্দ্রীয় শ্মশানে সম্পন্ন হবে।

রীপ্রিয়ার অকালপ্রয়াণে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী মহলের নেতারা শোক প্রকাশ করেছেন।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ