রংপুর    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

দন্ত চিকিৎসক পরিচয়ে রোগী দেখতেন টেকনোলজিস্ট, জরিমানা ৫০ হাজার

ছবি: জুফাস নিউজ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দন্ত বিভাগের এক টেকনোলজিস্টের বিরুদ্ধে দন্ত চিকিৎসক পরিচয়ে রোগী দেখা ও চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় তার চেম্বারের কার্যক্রম বন্ধ করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় নগরীর চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান।

অভিযানে দন্ত বিভাগের টেকনোলজিস্ট রবিউল ইসলামের চেম্বারে রোগী দেখা, প্রেসক্রিপশন দেওয়া এবং নিজেকে দন্ত চিকিৎসক হিসেবে পরিচয় দেওয়ার প্রমাণ পাওয়া যায় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তিনি বলেন, উচ্চ আদালতের সাম্প্রতিক এক রায়ের পর মেডিকেল টেকনোলজিস্টরা ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা বা প্রেসক্রিপশন দেওয়ার সুযোগ পান না। কিন্তু রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে দন্ত চিকিৎসক পরিচয়ে রোগী দেখছিলেন। তার বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগও পাওয়া গেছে।

অভিযানকালে চেম্বারে মেয়াদোত্তীর্ণ ওষুধও পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তিনি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম পরিচালনা করবেন না বলে লিখিত অঙ্গীকারনামা দিয়েছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান বলেন, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম পরিচালনা করলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ তার চিকিৎসাসেবার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে পারবেন।

অভিযানে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বিষয় : রংপুরের খবর ভুয়া চিকিৎসক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

দন্ত চিকিৎসক পরিচয়ে রোগী দেখতেন টেকনোলজিস্ট, জরিমানা ৫০ হাজার

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দন্ত বিভাগের এক টেকনোলজিস্টের বিরুদ্ধে দন্ত চিকিৎসক পরিচয়ে রোগী দেখা ও চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় তার চেম্বারের কার্যক্রম বন্ধ করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় নগরীর চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান।

অভিযানে দন্ত বিভাগের টেকনোলজিস্ট রবিউল ইসলামের চেম্বারে রোগী দেখা, প্রেসক্রিপশন দেওয়া এবং নিজেকে দন্ত চিকিৎসক হিসেবে পরিচয় দেওয়ার প্রমাণ পাওয়া যায় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তিনি বলেন, উচ্চ আদালতের সাম্প্রতিক এক রায়ের পর মেডিকেল টেকনোলজিস্টরা ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা বা প্রেসক্রিপশন দেওয়ার সুযোগ পান না। কিন্তু রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে দন্ত চিকিৎসক পরিচয়ে রোগী দেখছিলেন। তার বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগও পাওয়া গেছে।

অভিযানকালে চেম্বারে মেয়াদোত্তীর্ণ ওষুধও পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তিনি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম পরিচালনা করবেন না বলে লিখিত অঙ্গীকারনামা দিয়েছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান বলেন, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম পরিচালনা করলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ তার চিকিৎসাসেবার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে পারবেন।

অভিযানে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ