রংপুর    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
জুফাস নিউজ
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ঠাকুরগাঁও পুলিশ লাইন্সে পুনাকের নতুন অফিস উদ্বোধন

ঠাকুরগাঁও-এর সভানেত্রী মোছাঃ হোসনে আরা ফিতা কেটে নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁও জেলা পুলিশ লাইন্সে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নতুন এই কার্যালয়ের মাধ্যমে পুনাকের কল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে পুনাক, ঠাকুরগাঁও-এর সভানেত্রী মোছাঃ হোসনে আরা ফিতা কেটে নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে পুনাক সভানেত্রী মোছাঃ হোসনে আরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার ও পুনাকের প্রধান পৃষ্ঠপোষক মো. বেলাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পুনাকের সদস্যরা।

বক্তারা বলেন, পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের কল্যাণে পুনাক দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কার্যালয় উদ্বোধনের ফলে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও সম্প্রসারিত হবে। পাশাপাশি নারী ও শিশু কল্যাণ, আত্মকর্মসংস্থান, প্রশিক্ষণ এবং বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়নে পুনাক আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে নতুন কার্যালয় পরিদর্শন করা হয় এবং পুনাকের ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ঠাকুরগাঁও পুলিশ লাইন্সে পুনাকের নতুন অফিস উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

ঠাকুরগাঁও জেলা পুলিশ লাইন্সে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নতুন এই কার্যালয়ের মাধ্যমে পুনাকের কল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে পুনাক, ঠাকুরগাঁও-এর সভানেত্রী মোছাঃ হোসনে আরা ফিতা কেটে নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে পুনাক সভানেত্রী মোছাঃ হোসনে আরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার ও পুনাকের প্রধান পৃষ্ঠপোষক মো. বেলাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পুনাকের সদস্যরা।

বক্তারা বলেন, পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের কল্যাণে পুনাক দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কার্যালয় উদ্বোধনের ফলে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও সম্প্রসারিত হবে। পাশাপাশি নারী ও শিশু কল্যাণ, আত্মকর্মসংস্থান, প্রশিক্ষণ এবং বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়নে পুনাক আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে নতুন কার্যালয় পরিদর্শন করা হয় এবং পুনাকের ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ